মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে নেবেন রমজানের প্রস্তুতি কর্মজীবী নারীরা

news-image

লাইফস্টাইল ডেস্ক : দেখতে দেখতে আবার রোজা চলে এলো। মুসলমানদের জন্য সিয়াম সাধনার মাস এটি। বছরের অন্য মাসগুলো থেকে এটি একটু ভিন্ন। এ মাসে চলাফেরা, খাবার-দাবার সব কিছুতেই আসে বেশ পরিবর্তন। তাই ঘরে-বাইরে সব জায়গায় দৈনন্দিন রুটিন একেবারেই বদলে যায়। বিশেষ করে কর্মব্যস্ত নারীদের জন্য প্রয়োজন আগে থেকে প্রস্তুতি। তা না হলে এই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেশ কষ্ট হবে।

কর্মব্যস্ত নারীরা সারা দিন যেহেতু অফিসেই থাকেন তাই পুরো মাসে বাজারের হিসাব করার সময় পান না। এ সময় বাজারের খরচটা একটু বেড়ে যায়। তাই আগেই একটু হিসাব করে নিন। রোজার বাজারের একটি লিস্ট করে ফেলুন। এক মাসে কী পরিমান বাজার লাগতে পারে তা দেখে নিন। কারণ একবারে বাজার করলে কিছুটা কমে পেতে পারেন।

রমজান মাসে নারীদের ঘরে ফিরেই ইফতারি তৈরিসহ আরো অনেক ধরনের কাজ করতে হয়। আর অফিসে সময় কিছুটা কম হলেও কাজের পরিমান কমে না। অফিসের কাজটিও তাই করতে হবে রুটিনমাফিক। কারণ বাসায় ফিরতে দেরি হলে সমস্যা সামলানো মুশকিল হয়।

রোজার মাসে অফিসে লাঞ্চের সময়টা কাজে লাগান। একইভাবে চা-বিরতির সময়টাও কাজে লাগান। অফিসে কোনো মিটিং থাকলে তা দিনের প্রথম দিকে শেষ করার চেষ্টা করুন। অফিস থেকে বাড়ির দূরত্ব যা-ই হোক, ইফতারের প্রস্তুতি নেয়ার জন্য নির্দিষ্ট সময়েই অফিস থেকে বের হতে হবে।

আর বাসায় এসেই ইফতারের আয়োজন আর এরপর আবার সেহরির প্রস্তুতি। চাকরিজীবী নারীরা রোজার আগেই ফ্রিজে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, ধনেপাতা বেশ খানিকটা কেটে রাখতে পারেন।

মসলা বেটে ফ্রিজে রাখুন পুরো সপ্তাহের জন্য। মাছ ধুয়ে লবণ ও হলুদ মেখে ব্যাগে ডিপে রাখুন। মুরগি ধুয়ে পরিষ্কার করে টুকরো করে রাখুন।

তবে গরু বা খাসির মাংস না ধুয়ে পাতলা কাপড় দিয়ে রক্ত মুছে এরপর ব্যাগে ডিপে রাখুন। ইফতারের অন্তত দুই ঘণ্টা আগে প্রস্তুত করা শুরু করুন।

কর্মজীবী নারীরা সময় বাঁচাতে চার-পাঁচ দিনের ছোলা একসঙ্গে সিদ্ধ করে ফ্রিজে রাখুন। ইফতারের দেড় থেকে দুই ঘণ্টা আগে রান্না করে নিন।

পেঁয়াজুর ডালও খানিকটা বেটে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। শরবত, লাচ্ছি, রায়তা ইত্যাদি আগেই তৈরি করে ফ্রিজে রাখুন। ইফতারি শুরুর অন্তত ১০ মিনিট আগে টেবিলে সব খাবার সাজিয়ে ফেলুন।

রোজায় যেহেতু ভোররাতে ঘুম থেকে উঠতে হয় আর অফিসেও যেতে হয় তাই রাতের খাবার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে শুয়ে পড়ুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক