,

রমজানে যেভাবে নিয়ন্ত্রণ করবেন উচ্চ রক্তচাপ

news-image

লাইফস্টাইল ডেস্ক : উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন খুব সাধারণ সমস্যা হলেও কখনো কখনো তা জীবন কেড়ে নেয়। অনিয়মিত ডায়েট, অতিরিক্ত ওজন, মানসিক চাপ এবং শরীরচর্চার অভাব এ সবই উচ্চরক্তচাপ বা হাইপারটেনশনের অন্যতম কারণ। রমজানে আমরা সারা দিন রোজা রাখি। তাই স্বাভাবিক ভাবেই আমাদের জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আসে। যার কারণে বেড়ে যেতেই পারে উচ্চরক্তচাপ। তাই প্রয়োজন নিয়ন্ত্রণের কিছু উপায় জেনে রাখা।

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের মতো সমস্যা নিয়ন্ত্রণে আনতে প্রথমেই লবণ খাওয়া কমাতে হবে। কারণ, অতিরিক্ত লবণ রক্তে মিশে শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট করে। ফলে রক্তচাপ অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে।

হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখতে ইফতারি করে মধু খেতে পারেন। ১ কাপ হালকা গরম পানিতে ১ চামচ মধুর সঙ্গে ৮-১০ ফোঁটা অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেতে পারলে রক্তচাপ বা হাইপারটেনশনের মতো সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।

ইফতারিতে প্রতিদিন রাখুন কলা। কারণ কলাতে রয়েছে প্রচুর পরিমানে পটাসিয়াম থাকে যা রক্তচাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুষ্টিবিদদের মতে, কমলালেবুর রসের সঙ্গে ডাবের পানি মিশিয়ে খেলে রক্তচাপ বা হাইপারটেনশনের মতো সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। আর সারা দিন রোজা রাখার পর পানি জাতীয় খাবার আমাদের শরীরকেও ঠাণ্ডা রাখবে।

রোজার এই সময়ে বাজরে প্রচুর পরিমান তরমুজ পাওয়া যায়। এতে রয়েছে ভিটামিন এ, লাইকোপিন, পটাসিয়াম এবং ফাইবার যা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অ্যামিনো অ্যাসিড এল-সিট্রুলিন সমৃদ্ধ তরমুজ শুধু রক্তচাপই নয়, শরীরের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। আর অনেক পানি থাকায় এটি রোজার সময়ের একটি আদর্শ খাবার।

রোজা রেখে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত তেল আর মসলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। মসলাদার খাবারের বদলে বেশি করে সবুজ শাক-সবজি রাখতে পারেন। সিদ্ধ বা সামান্য তেলে রান্না করা সবজি শরীরে ক্যালোরির মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফাইবার সমৃদ্ধ সবুজ সবজিতে রয়েছে প্রচুর পরিমানে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী