,

পৃথিবীর কয়েকটি ব্যয়বহুল হোটেল-রিসোর্ট

news-image

হোটেল বা রিসোর্টের প্রতি রাতের ভাড়া কত হতে পারে? আর যাই হোক, ১ লাখ মার্কিন ডলার অর্থাৎ ৮৪ লাখ ৩৮ হাজার টাকা হতে পারে তা ক’জনই বা ভাববেন! ফিলিপাইনে নতুন চালু হওয়া বানওয়া প্রাইভেট আইল্যান্ডে এই আকাশচুম্বি ভাড়াই নেওয়া হচ্ছে। এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রিসোর্ট এটাই। অত্যন্ত ব্যয়বহুল এমন অনেক হোটেল-রিসোর্ট আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কোনোটি আস্ত দ্বীপে একমাত্র ভিলা, আবার কোনোটি শুধুই তারকামানের একটি হোটেলের স্যুট। একঝলকে জেনে নিন সেগুলোর টুকরো তথ্য।

১. নেকার আইল্যান্ড: ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে রিচার্ড ব্র্যানসনের ব্যক্তিগত সম্পত্তি এটি। প্রতি রাতের ভাড়া ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

প্রেসিডেন্ট উইলসন হোটেলের দ্য রয়েল পেন্টহাউস স্যুট

২. দ্য রয়েল পেন্টহাউস স্যুট: সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত প্রেসিডেন্ট উইলসন হোটেলের কক্ষ এটি। প্রতি রাতের ভাড়া ৭৫ হাজার মার্কিন ডলার।

দ্য মার্কের ফাইভ বেডরুম টেরেস স্যুট

৩. ফাইভ বেডরুম টেরেস স্যুট: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দ্য মার্ক হোটেলের কক্ষটির প্রতি রাতের ভাড়া ৭৫ হাজার মার্কিন ডলার।

মার্টিনেজ গ্র্যান্ড হায়েট হোটেলের পেন্টহাউস স্যুট

৪. পেন্টহাউস স্যুট: ফ্রান্সের কান শহরে অবস্থিত মার্টিনেজ গ্র্যান্ড হায়েট হোটেলের এই কক্ষের প্রতি রাতের ভাড়া ৫৩ হাজার ২০০ মার্কিন ডলার।

ফায়েনা হোটেলের পেন্টহাউস

৫. পেন্টহাউস: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরের ফায়েনা হোটেলের এই কক্ষের প্রতি রাতের ভাড়া ৫০ হাজার মার্কিন ডলার।

বাহামাসের মুশা কে আইল্যান্ড

৬. মুশা কে: ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামাসে জাদুশিল্পী ডেভিড কপারফিল্ডের মালিকানাধীন ১৫০ একরের দ্বীপটিতে প্রতি রাতের ভাড়া ৪২ হাজার মার্কিন ডলার।

ফিজির লকালা আইল্যান্ডে হিলটপ ভিলা

৭. হিলটপ ভিলা: ফিজিতে লকালা আইল্যান্ডে অবস্থিত এই থাকার জায়গায় প্রতি রাতের ভাড়া ৪৫ হাজার মার্কিন ডলার। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ