মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাড়ি দ্রুত বড় করতে যা ব্যবহার করবেন

news-image

অনলাইন ডেস্ক : আমলকী ত্বক ও চুলের জন্য ভালো, কথাটি প্রায় সবার জানা। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে। তবে জানেন কি, আমলকী দ্রুত দাড়ি গজাতেও উপকারী?

দাড়ি দ্রুত বড় করতে আমলকী ব্যবহারের দুটি পদ্ধতি জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

আমলকীর তেল

ঘরে বসে খুব সহজেই আমলকীর তেল তৈরি করতে পারেন।

উপাদান

দুই চা চামচ আমলকীর গুঁড়া
দুই টেবিল চামচ নারকেল বা জলপাইয়ের তেল
যেভাবে তৈরি করবেন

একটি পাত্রের মধ্যে নারকেল বা জলপাইয়ের তেল দিয়ে গরম করুন। এর মধ্যে আমলকীর গুঁড়া দিন। তেলের রং বাদামি হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। এবার চুলা থেকে নামিয়ে তেল কাচের বোতলে রাখুন।

যেভাবে ব্যবহার করবেন

এবার এই তেলটি দিয়ে দাড়ি ভালোভাবে ম্যাসাজ করুন। ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত চারবার এ পদ্ধতি অনুসরণ করুন।

আমলকী ও সিকাকাই প্যাক

দাড়ি দ্রুত বড় করার জন্য এই প্যাকটি বেশ কার্যকর। ভালো ফলের জন্য সপ্তাহে অন্তত একদিন প্যাকটি ব্যবহার করুন।

উপাদান

দুই টেবিল চামচ আমলকী গুঁড়া
দুই টেবিল চামচ সিকাকাই
চার টেবিল চামচ গোলাপজল
যেভাবে তৈরি করবেন

একটি পরিষ্কার পাত্রে আমলকী গুঁড়া ও সিকাকাই নিন। এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপজল মেশান। পেস্টটি খুব ভারি হলে এর মধ্যে আরো কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে একে পাতলা করুন।

যেভাবে ব্যবহার করবেন

এবার দাড়িতে প্যাকটি মাখুন। এক ঘণ্টা পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর