,

তৈরি করুন কাঁচা আমের সস

news-image

লাইফস্টাইল ডেস্ক : চলছে গ্রীষ্মকাল। এ সময়টায় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। ফলে দামও কিছুটা কম থাকে। এ অবস্থায় কাঁচা আম দিয়ে মজাদার সস তৈরি করে ফেলতে পারবেন চাইলেই। দেখে নিন কিভাবে কাঁচা আমের সস তৈরি করবেন।

উপকরণ
কাঁচা আম- ১ কেজি, সাদা ভিনেগার- আধা কাপ, লবণ- পরিমাণমতো, শুকনা মরিচ- কয়েকটি, রসুন- ৪ কোয়া, চিনি- পরিমাণমতো, সবুজ ফুড কালার- সামান্য (ঐচ্ছিক)।

প্রস্তুত প্রণালি
কাঁচা আমাদের খোসা ছাড়িয়ে আঁটি ফেলে দিন। ছোট টুকরা করে কাটুন। আড়াই কাপ পানি ও ভিনেগার দিন। লবণ, রসুন ও শুকনা মরিচ দিয়ে নেড়ে একটি হাঁড়িতে নিয়ে নিন উপকরণগুলো। মিডিয়াম লো আঁচে সেদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় রাখুন।

আধা ঘণ্টা পর ঢাকনা তুলে দেখুন সেদ্ধ হয়েছে কিনা। একদম নরম হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন। মিহি পেস্ট তৈরি হলে প্যানে নিয়ে চুলায় দিন। স্বাদমতো চিনি দিয়ে দিন। মিশ্রণটি ফুটে উঠলে সামান্য ফুড কালার দিন। নামিয়ে ঠাণ্ডা করে সসের বোতলে সংরক্ষণ করুন মজাদার কাঁচা আমের সস।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী