,

যেভাবে তৈরি করবেন দই ফুচকা

news-image

লাইফস্টাইল ডেস্ক : এই গরমে কিছুই যখন খেতে ভালো লাগে না, মন চায় ঠাণ্ডা, টক-ঝাল-মিষ্টি দারুণ মজার কিছু খেতে? বাইরে থেকে না খেয়ে ঘরেই তৈরি করুন দই ফুচকা। আর স্বাদ নিন সবাই মিলে।

যদিও কয়েকটি ধাপে দই ফুচকা তৈরি করতে হয়। তবে খুব কঠিন কিন্তু নয়। জেনে নিন রেসিপি:

উপকরণ: লাল আটা ২ কাপ, তালমাখনা ১ চা চামচ, সুজি আধা কাপ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টকদই ১ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, ও লবণ পরিমাণমতো, ডাবলি ডাল সেদ্ধ ১ কাপ, আলু সেদ্ধ ৩টি, সেদ্ধ ডিম-২টি।

ডাল আর আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। ডিম অন্য পাত্রে সেদ্ধ করুন, প্রেসার কুকারে দেবেন না।

টক: টক কিন্তু খুব যত্ন করে তৈরি করতে হবে। কারণ টক মজার না হলে ফুচকা খেতে ভালো লাগবে না। তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে একটু চটকে ছেকে নিন। এবার সামান্য চিনি, টক দই, বিট লবণ, লবণ লেবুর রস ও শুকনা মরিচের(তেল ছাড়া মচমচে করে ভাজা) গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিন।

ফুচকা তৈরি: আটা, তালমাখনা, টকদই, সুজি, লবণ মেখে শক্ত করে খামির তৈরি করে এক ঘণ্টা ঢেকে রাখুন। এবার বড় রুটি বানিয়ে ছোট ছোট গোল করে কেটে মচমচে করে ভেজে নিন।

ফুচকার পুর: আলু, ডাবলি, কাঁচামরিচ, পেঁয়াজ, তেঁতুলের টক, লবণ, ধনেপাতা কুচি দিয়ে মেখে নিন। এবার ডিম গ্রেট করে দিন।

ফুচকার ওপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভেঙে ভেতরে পুর ভরে নিন।

দই-এর মিশ্রণ: ফ্রিজের ঠাণ্ডা টক দই এক কাপ, লবণ আধা চা চামচ, চিনি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ(খুব মিহি কুচি), সামান্য চিনি, সব উপকরণ একসঙ্গে ফেটে নিতে হবে।

ফুচকার ওপরে দইয়ের মিশ্রণ দিয়ে এবার টক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো