,

যেভাবে রাঁধবেন পাবদা মাছের ঝোল

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরমে অতি মশলাদার কোনো খাবার খেতে ভালোলাগে না। হালকা মশলায় রান্না করা ঝোল ঝোল খাবার পাতে থাকলেই বরং স্বস্তি। আজ তবে জেনে নিন তেমনই একটি রেসিপি-

উপকরণ:

পাবদা মাছ- আধা কেজি
পেঁয়াজ কুঁচি- ১ কাপ
পেঁয়াজ বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ
কাঁচামরিচ ফালি- ৬ টি
লবণ- স্বাদমতো
তেল- পরিমাণমতো

প্রণালি:

প্রথমেই পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার সামান্য লবণ ও শুকনা মরিচের গুঁড়া মাখিয়ে কিছু সময় রেখে দিন। চুলায় একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুঁচি হাল্কা বাদামি করে ভেজে নিন।

পেঁয়াজ ভাজা হয়ে এলে এতে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ যোগ করুন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে এলে পরিষ্কার করে রাখা মাছগুলো কষানো মসলার উপর বিছিয়ে দিন।

Pabda-2

সামান্য পানি যোগ করার পর ঢেকে দিন এবং অল্প তাপে রান্না করতে থকুন। পানি শুকিয়ে এলে কাঁচামরিচ ফালি ও সামান্য পানি যোগ করে ঢেকে দিন। মাছ সেদ্ধ হয়ে এলে একই সাথে পানি কমে এলে ঝোল থাকতে থাকতেই নামিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী