,

খালি পেটে ঘুমাতে গেলে যা হয় শরীরে

news-image

অনেকেই ডায়েট করার জন্য রাতের খাবার খান না। আবার কেউ কেউ রাঁধতে হবে বলে আলসেমি করে না খেয়ে ঘুমিয়ে পড়েন। বিশেষ করে ব্যাচেলরদের রাতে না খেয়ে ঘুমানোর অভ্যাসটা বেশি লক্ষ্য করা যায়। একদিন বা দুইদিন না খেয়ে ঘুমালে কিছু না হলেও বিষয়টি অভ্যাসে পরিণত হলে তা শরীরের জন্য খুবই ক্ষতিকর। জেনে নিন নিয়মিত খালি পেটে ঘুমালে শরীরের কী ক্ষতি হয় সেই সম্পর্কে।

অপুষ্টি: রাতে নিয়মিত খালি পেটে ঘুমালে শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে। বিশেষ করে মাইক্রো-নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভারতের ম্যাক্স সুপার স্পেশালিটি সেন্টারের নিউট্রিশন বিশেষজ্ঞ মঞ্জরি চন্দ্রের মতে, শরীরে ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ১২ এবং ভিটামিন ডি৩ এর মতো মাইক্রো-নিউট্রিশনের প্রয়োজন আছে। খালি পেটে কেউ যদি প্রতিদিন ঘুমিয়ে পরে তাহলে তার শরীরে এসব উপাদানের অভাব দেখা দিবে।

মেটাবোলিজমে প্রভাব পড়ে: রাতের খাবার না খেলে সেটার প্রভাব মেটাবোলিজমে পড়ে। ইনসুলিন লেভেলের উপরেও এর বিরূপ প্রভাব পড়ে। এছাড়াও কোলেস্টেরল বেড়ে যাওয়া এবং থাইরয়েড হরমোনে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সঠিক সময়ে সঠিক খাবার না খেলে এর প্রভাব হরমোন নিঃসরণের উপর পড়ে। ফলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। শরীরে কর্টিসলের পরিমাণ বেড়ে মানসিক চাপ এবং ক্ষুধা বাড়ে। ওজন কমার বদলে উল্টা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ক্লান্তি: রাতে না খেয়ে ঘুমালে রক্তে চিনির পরিমাণ কমে যায়। ফলে ঘুম থেকে উঠে ক্লান্তি লাগে। সহজেই বিরক্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। কাজে মনোযোগ আসে না, সৃজনশীল চিন্তা করা যায় না। টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো