মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির সকালে পাঁচমিশালি ডালের খিচুড়ি

news-image

অনলাইন ডেস্ক : গুড়ি গুড়ি হোক বা ঝুম, বৃষ্টির সময় খিচুড়ি না হলে কি চলে? খিচুড়ি এমনিতেই অনেক মুখরোচক একটি খাবার, তবে বৃষ্টির দিনে এর চেয়ে মজার খাবার আর কিছু নেই। গরম গরম ভাজা ইলিশ মাছ কিংবা গরুর মাংসের সাথে খিচুড়ির স্বাদ অতুলনীয়। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। জেনে নিন পাঁচমিশালি সবজি ও ডালের নরম খিচুড়ি তৈরির একটি রেসিপি :

উপকরণ : পোলাও চাল, মুগ ডাল, মসুর ডাল, ছোলা ও মাষকলাইয়ের ডাল, সবজি (পটল, চিচিঙ্গা, বরবটি, পেঁপে), পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ গুড়া, জিরা গুড়া, গরম মশলা, তেল ও লবণ।

পরিমাণ : পোলাও চাল দেড় কাপ; মুগ ও মসুর ডাল আধা কাপ করে; ছোলা ও মাষকলাইয়ের ডাল ১/৪ কাপ; সবজি দেড় কাপ (পটল, চিচিঙ্গা, বরবটি, পেঁপে ছোট টুকরা করে কাটা); পেঁয়াজ কুঁচি আধা কাপ; আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ করে; হলুদ, মরিচ ও জিরা গুঁড়া ১ চা চামচ করে; আস্ত গরম মশলা (প্রয়োজনমতো); তেল ২ থেকে ৩ টেবিল চামচ; লবণ স্বাদমতো; ফোঁড়নের জন্যে পেঁয়াজ কুঁচি; রসুন থেতলে নেওয়া; আস্ত জিরা; শুকনো মরিচ ও সরিষার তেল।
প্রণালী : প্রথমে চাল ও ডালগুলো একসঙ্গে মিশিয়ে ধুয়ে ভিজিয়ে রাখুন এবং ডাল ফুলে গেলে পানি ঝরিয়ে নিন। এরপর একটি হাঁড়িতে তেল গরম করে অল্প পেঁয়াজ ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষিয়ে চাল-ডালের মিশ্রণ ও সবজি মিশিয়ে পরিমাণ মতো পানি দিন। কেমন নরম খিচুড়ি করতে চান, সেটার উপর পানির পরিমাণ নির্ভর করে। চাল, ডাল সিদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখুন।

অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে আস্ত জিরা ও শুকনা-মরিচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ এবং রসুন বাদামি করে ভেজে খিচুড়ির মধ্যে ঢেলে দিন।

ডিম ভাজা অথবা মুরগি বা গরুর কারি দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার পাঁচমিশালি সবজি ও ডালের খিচুড়ি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক