,

গরুর মাংস ভর্তা

news-image

অনেকে গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে পছন্দ করেন। তাদের জন্য গরুর মাংস ভর্তা হতে পারে দারুণ একটি আইটেম। দেখে নিন কিভাবে গরুর মাংস ভর্তা তৈরি করবেন-

উপকরণ
রান্না করা গরুর মাংস- আধা কাপ, সয়াবিন তেল- ১ টেবিল চামচ, সরিষার তেল- ১ চা চামচ, রসুন- ২ কোয়া (কুচি), শুকনা মরিচ- ৪টি, পেঁয়াজ- ১টি (কুচি), কাঁচামরিচ- পরিমাণমতো, ধনেপাতা কুচি- পরিমাণমতো, লবণ- পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি
মাংস হাত দিয়ে ছিঁড়ে নিন। চাইলে হামানদিস্তায় ছেঁচে নিতে পারেন। একদম মিহি করার দরকার নেই। আঁশ যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিন। তেল গরম হলে রসুন কুচি দিয়ে লালচে করে ভেজে উঠিয়ে নিন।

একই তেলে শুকনা মরিচ ভেজে নিন। এবার লবণের সঙ্গে ভাজা শুকনা মরিচ ডলে মেখে নিন। ধনেপাতা কুচি বাদে বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। সরিষার তেল দিয়ে আবার মাখান। শেষে ধনেপাতা ও থেঁতো করে রাখা মাংস দিয়ে মেখে নিন। চাইলে সামান্য লেবুর রস দিতে পারেন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী