,

৩ সপ্তাহে পেটের মেদ কমাবে যেসব খাবার!

news-image

অনলাইন ডেস্ক : দেহের গড়ন তেমন মোটা নয়, কিন্তু তারপরও পেটে দেখা দিয়েছে মেদ। বর্তমানে এই ধরনের চিত্র হরহামেশাই দেখা যায়। এই সমস্যার মূল কারণ আমাদের জীবন যাপনের ধরন। কর্মব্যস্ত জীবনে সময়ের অভাবে ব্যায়াম করতে না পারা কিংবা অসচেতনতার কারণে পেটে মেদ জমে যায়। তবে এমন কিছু খাবার আছে যেটি পেটে জমে থাকা অতিরিক্ত মেদ দূর করতে সহায়তা করবে।

টক দই :
টক দই খাবার দ্রুত হজমে সাহায্য করে। এছাড়াও পেটের জমে থাকা অতিরিক্ত মেদ দূর করতেও এটি বিশেষ সহায়ক।

কাঠবাদাম ও গ্রিন টি :
কাঠবাদাম ক্যালরি রোধ করতে সাহায্য করে। এছাড়াও কোষে মেদ শোষণ করতে বাধা প্রদান করে এই খাবারটি। গ্রিনটি ওজন কমানোর সঙ্গে সঙ্গে পেটের অতিরিক্ত মেদ কমাতে সহায়তা করে।

শসা ও পানি :
শসায় আছে ক্যাফেইক অ্যাসিড যা শরীরে পানি জমা বা গ্যাসের কারণে হওয়া ফাঁপাভাব কমাতে সাহায্য করে। তাই পেট কমাতে এই সবজি বেশ কার্যকর। শরীর থেকে বর্জ্য বের করে দিতে পানির ভূমিকা অসাধারণ। বলা হয়, প্রতিদিন ১০ থেকে ১২ গ্লাস পানি ওজন হ্রাসে সরাসরি ভূমিকা রাখে। পানি শরীরকে সতেজ রাখে, অযথা ক্ষুধাভাবকে দূর করে ও মেটাবলিজম বৃদ্ধি পায়। এতে শরীরের ওজন কমার সাথে সাথে পেটের মেদ কমবে।

আখরোট :
আখরোট শরীরের বাড়তি ওজন কমানোর সাথে সাথে মেদ জমতেও বাধা দেয়। পেটের মেদ কমাতেও এটি বেশ কার্যকরী। দেহের শক্তিও জোগায় এই খাবারটি।

ফল ও লেবু :
পেটের মেদ কমাতে চাইলে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে পারেন। প্রতিদিনের খাবারের তালিকায় বেছে নিতে পারেন পেয়ারা, কমলা, মাল্টা, আপেল কিংবা আমলকি। প্রতিদিন সকালে হালকা গরম পানির সঙ্গে মধু ও লেবু মিশিয়ে খান। খাবার হজম ও পেটের মেদ কমানোর ক্ষেত্রে এটি ভাল ভূমিকা রাখবে।

তিসির তেল ও সবুজ শাক-সবজি:
তিসির তেলে আছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি এসিড। ওমেগা ৩ দেহের মেটাবলিজমের হার বাড়াতে সাহায্য করে। প্রতিদিন ১ চা চামচ তিসির তেল খেলে আপনি আপনার দেহে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পারবেন। প্রতিদিনের খাবারের তালিকায় সবুজ শাক-সবজি নিয়মিত রাখুন। এগুলো আপনার পেটের মেদ কোণ রকম ব্যায়াম কষ্ট ছাড়াই কমাতে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী