,

গুলশান-১ কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনীও যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়।

তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, কাঁচাবাজার থেকে আগুন গুলশান শপিং কমপ্লেক্সে ছড়িয়ে পড়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আনা আমাদের প্রথম কাজ। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। মার্কেটের নিচের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওপরের কয়েকটি কসমেটিক দোকানে আগুন রয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ওই মার্কেটের এক ব্যবসায়ী জানান, ২০১৭ সালের ২ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগে তার সর্বস্ব পুড়ে যায়। এবারও আগুনে তার চারটি ক্রোকারিজের দোকান পুড়ে গেছে।

এর আগে গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ওই বছরের ৩ জানুয়ারি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের