,

চিলি গার্লিক চিকেন তৈরি করবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : চিলি গার্লিক চিকেন আপনার পছন্দের খাবার হলে ঘরেই এটা তৈরি করে নিতে পারবেন। দেখে নিন কীভাবে এটা তৈরি করবেন।

উপকরণ
মুরগির মাংস- ১ কেজি (বোনলেস, ছোট ছোট টুকরো করে কাটা), রসুন কুচি- ৪ টেবিল চামচ, মাখন- ৩ টেবিল চামচ, লবণ- স্বাদমতো, গোল মরিচের গুঁড়া ও চিলি ফ্লেকস- স্বাদমতো, মিহি করে কুচি করা পেঁয়াজ কলি- প্রয়োজনমতো, তেল- ২ কাপ (৫০-৬০ গ্রাম), চালের গুঁড়া– আধা কাপ।

প্রস্তুত প্রণালি
মুরগির মাংসের টুকরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চালের গুঁড়া, অর্ধেক রসুন কুচি, লবণ, চিলি ফ্লেকস ও গোল মরিচের গুঁড়া দিয়ে মেখে নিন মাংসের টুকরা। তেল গরম হলে টুকরোগুলো সোনালি করে ভেজে তুলুন।

কড়াইয়ে মাখন দিন। মাখনের মধ্যে রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে নিন। রসুনের গন্ধ বের হলে ভাজা চিকেনের টুকরোগুলো দিয়ে দিন। স্বাদ অনুযায়ী চিলি ফ্লেকস ও গোল মরিচের গুঁড়ো আরও একবার উপর থেকে ছড়িয়ে দিন। ৪-৫ মিনিট ভালো করে নেড়েচেড়ে ভাজুন।

পেঁয়াজের কলি কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন রেস্তোরাঁর মতো চিলি গার্লিক চিকেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী