,

অতিরিক্ত গরম চা পানে খাদ্যনালী ক্যান্সার!

news-image

অনলাইন ডেস্ক : অনেকেই দিন শুরু করেন এক কাপ চা দিয়ে। তবে অতিরিক্ত গরম চা পানে বাড়তে পারে খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকি। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষকরা দেখেছেন, যারা ৬০ ডিগ্রি সেলসিয়াস (১৪০ ডিগ্রি ফারেনহাইট)-এর চেয়ে বেশি গরম চা পান করেন এবং প্রতিদিন এমন গরম চা ৭০০ মিলিমিটারের বেশি (প্রায় বড় দুই কাপ) তাদের খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকি ঠাণ্ডা বা কম গরম চা পায়ীদের চেয়ে ৯০ শতাংশ বেশি।

গবেষণাটি পরিচালনায় ইরানের উত্তর-পূর্বাঞ্চল রাজ্য গোলেস্তানের ৫০ হাজারেরও বেশি মানুষের ওপর সমীক্ষা চালানো হয়।

আমেরিকান ক্যান্সার সোসাইটি ওই অঞ্চলে গবেষণাটি পরিচালনা করে। গবেষণা কাজের প্রধান লেখক ডা. ফরহাদ ইসলামি বলেন, ‘অনেকেই চা, কফি বা অন্যান্য গরম পানীয় পান করেন। তবে, আমাদের প্রতিবেদন মতে, খুব গরম চা পান করলে তা খাদ্যনালী ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তাই গরম পানীয় পান করার আগে তা ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।’

গবেষণার এই ফল বুধবার (১৯ মার্চ) ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যান্সারে প্রকাশিত হয়।সূত্র : সিএনএন

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী