,

যেসব অভ্যাস রপ্ত করলে সুখে থাকবে সংসার

news-image

সংসার সুখের হোক কে না চায়। সারাদিন বাইরে যতই কাজ থাকুক না কেন কাজ শেষে সবাই ঘরে ফেরে। তবে ঘরে যদি শান্তি না থাকে এর চেয়ে অশান্তির আর কিছু হতে পারে না।তাই ঘরের শান্তির ব্যাপার অর্থাৎ সংসারের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি। এই সংসার সুখের করতে এ নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করতে কিছু বিষয় মেনে চলা জরুরি। আপনার আচরণগত কিছু অভ্যাস আছে যা রপ্ত করলে ভালো থাকবে আপনার সংসার।

দীর্ঘস্থায়ী সম্পর্ক রক্ষায় একে অপরের প্রতি আকর্ষণ, প্রচেষ্টা এবং বাস্তবায়নের জন্য ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ করেলে ভালো থাকবে আপনার সংসার। সংসার সুখের করতে হলে প্রয়োজন ছোটখাটো কিছু অভ্যাস গড়ে তোলা। কারণ ছোট ভুল থেকে অনেক বড় সমস্যা দেখা দিতে পারে।সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে আপনার সংসার সুখের করতে ছোটখাটো কিছু অভ্যাস রপ্ত করতে হবে। তাহলে সুখে থাকবে আপনার সংসার।

সঙ্গীর পছন্দের গুরুত্ব দিন : সব সময় আপনার সঙ্গীর পছন্দের গুরুত্ব দিতে হবে। সঙ্গী যদি বই পড়া, টিভি দেখা, ঘুরতে যাওয়া এসব বিষয় পছন্দ করেন তবে তাতে গুরুত্ব দিতে হবে। সঙ্গী যদি বই পড়তে পছন্দ করেন তবে তাকে বই উপহার দিন।

সরি বলার অভ্যাস করুন : কোনো বিষয়ে ভুল হয়ে থাকলে সঙ্গীকে সরি বলুন। সরি বলাকে অনেকে মনে করেন নিজেকে ছোট করা। মনে রাখবেন প্রিয়জনের কাছে ছোট হওয়া বা বড় হওয়ার কোনো বিষয় থাকে না।

সঙ্গীর প্রশংসা করুন : সংসারের যে কোনো কাজ বা সন্তানের যত্ন নেয়া বা তার কর্মজীনের যদি কোনো সফলতা থাকে তবে তার প্রশংসা করুন। তার ক্ষুদ্র কোনো প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানান। এছাড়া সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চুমু খেয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন।

সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী