,

দুপুরে খাওয়ার পরে যে কাজগুলো করবেন না

news-image

দুপুরে খাওয়ার পরপরই কিছু কাজ করা আমাদের অভ্যাস হয়ে যায়। যেমন ফলমূল বা কফি খাওয়া, বিছানায় একটুখানি গড়াগড়ি করে নেয়া ইত্যাদি। কিন্তু খাওয়ার পরে না জেনেই আমরা এমনকিছু কাজ করি যা আসলে আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর।আর এই ক্ষতিকর স্বভাবগুলো আমাদের শরীরের রক্ত সঞ্চালনের অস্বাভাবিকতা থেকে শুরু করে, হার্টের অসুস্থতা, মেদবাহুল্য ইত্যাদি নানা সমস্যা ডেকে আনে। তাই সচেতনতার শুরু হোক আজ থেকেই। জেনে নিন কোন কাজগুলো খাওয়ার পরে করা যাবে না-

ফল খাওয়া যাবে না : খালি পেটে ফল খেলে সমস্যা হতে পারে ভেবে অনেকেই ভরা পেটে ফল খেয়ে থাকেন। ফল এমনিতেই অ্যাসিডিক। ভরপেট খাওয়ার পরেই ফল খেলে শরীরে অ্যাসিডের মাত্রা বাড়ায়। তাই খাওয়ার প্রায় এক-দুই ঘণ্টা পর ফল খেলে তবেই উপকার পাবেন।শরীরচর্চা করা যাবে না : ভরা পেটেই শরীরচর্চা করার স্বভাব থাকলে সে অভ্যাস আজই পরিত্যাগ করুন। এতে উপকার তো হয়ই না, উল্টো শরীরকে কষ্ট দেওয়ার পাশাপাশি হজম প্রক্রিয়াকেও ব্যাহত করে।

খেয়ে উঠেই ঘুম নয় : খেয়ে উঠে ঘুমিয়ে পড়াও ভালো নয়। এতে মেদ জমার আশঙ্কা বাড়ে। বরং খাওয়ার পর অল্প হাঁটাহাঁটি করুন। এতে খাবারকে পাকস্থলী পর্যন্ত পৌঁছতে সাহায্য করাও হবে আবার তাকে হজমের উপযুক্ত করে তুলতে পারবেন।

ধূমপান থেকে বিরত থাকতে হবে : এমনিতেই ধূমপান করা একেবারেই উচিত নয়। তার উপর অন্য সময় ধূমপান শরীরের যে পরিমাণ ক্ষতি করে, ভরপেট খাওয়ার পর ধূমপান করলে সে ক্ষতি বেড়ে যায় কয়েক গুণ। কারণ ওই সময় শরীরের বিপাকক্রিয়া শুরু হয়, তখনই তামাকের ধোঁয়া শরীরে গেলে তা আরও বেশি বিপজ্জনক।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী