মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকেন রেজালা তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : অতিথি আপ্যায়নে চিকেন রেজালা আপনার জন্য বেশ সহায়ক হতে পারে। এটা তৈরি করা তুলনামূলকভাবে সহজ এবং ঝটপট তৈরি করে ফেলা যায়। দেখুন চিকেন রেজালা কীভাবে তৈরি করবেন-

উপকরণ
মুরগির মাংস আধা কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১/৪ অর্থাৎ সিকি কাপ, টক দই ১/৪ কাপ, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, মরিচের গুঁড়ো ১ চা-চামচ, ভাজা জিরার গুঁড়ো আধা চা-চামচ, ধনে গুঁড়ো আধা চা-চামচ, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, তেল সিকি কাপ, ঘি ১ টেবিল চামচ, লবণ ১ থেকে দেড় চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ ৮টি, তেজপাতা ১টি, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, দেশি পেঁয়াজ মিহি কুচি আধ কাপ, কেওড়া জল ১ টেবিল চামচ।

প্রণালি
মাংস টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তেল গরম করে দারচিনি, এলাচ ও তেজপাতার ফোড়ন দিয়ে মাঝারি আঁচে পেঁয়াজ বাদামি করে ভাজুন। এবারে মাংস ও লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। মাংস ভাজা হলে তাতে পোস্তদানা বাটা ও জিরার গুঁড়ো বাদে অন্যান্য বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন।

এবার টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিন। ঢাকনা দিয়ে রান্না করুন। ১০ মিনিট পর এক কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন। তেল ভেসে উঠলে কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে হালকা নেড়ে ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে ঢেকে দিন। ৩ মিন পরে নামিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক