,

বয়ফ্রেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০০ টাকা ঘণ্টায় পারিশ্রমিক!

news-image

নিউজ ডেস্ক : ভাবছেন প্রেম-ভালোবাসা নিয়ে নতুন করে আবার কী জানবেন, সবই তো সবার জানা! ধারণাটা কিন্তু একেবারেই ভুল। প্রেম সম্পর্কে বেশির ভাগ তথ্যই এখনো অজানা।

প্রেম-ভালোবাসা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। প্রেমের অনুভূতি গুলো কেমন, কেনই বা মানুষ ভালোবাসে, প্রেমে পড়ার সময় মানুষ কী দেখে ইত্যাদি নানা রকমের প্রশ্ন জাগে অনেকের মনেই।

এবার চাইলে এখন প্রেম করাকে আপনি চাকরি হিসেবেও নিতে পারেন। উচ্চ মাধ্যমিক পাশ বেকার ছেলেদের বয়ফ্রেন্ডের চাকরি দিচ্ছে একটি সংস্থা।

জানা যায়, একাকী মেয়েদের একাকিত্ব কাটাতে বয়ফ্রেন্ড জোগাড় করে দিচ্ছে সংস্থাটি। যে নারী বয়ফ্রেন্ড ভাড়া করবে তার নাম এবং সমস্ত তথ্য গোপন রাখা হবে।

তবে বয়ফ্রেন্ড বুক করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। কোনো নারী যদি বয়ফ্রেন্ড ভাড়া করতে চান তাহলে তাকে অনলাইনের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ‘রেন্ট এ বয়ফ্রেন্ড’ নামের একটি অ্যাপের মাধ্যমে এটি করা যাবে।

এই চাকরির পারিশ্রমিক ঘণ্টায় ২৫০ থেকে ৪০০ টাকা। ছেলের যোগ্যতা অনুপাতে নির্ধারণ হবে টাকার অঙ্ক। সে কত শিক্ষিত, দেখতে কেমন এসব বিষয় তার যোগ্যতা হিসেবে পরিগণিত হবে। যে ছেলের গুণ যত বেশি হবে টাকার অঙ্কও তত বাড়বে।

তবে ভাড়ার সমস্ত টাকা ‘বয়ফ্রেন্ড’ হিসেবে কাজ করা ছেলেটি নিতে পারবে না। তার কিছু অংশ দিতে হবে ওই সংস্থাকে।

আবার যে নারী বয়ফ্রেন্ড ভাড়া নেবে তার জন্যেও রয়েছে কিছু শর্ত। যেমন- ভাড়া করা বয়ফ্রেন্ড নিয়ে কোনো পার্টিতে যাওয়া যাবে না। তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না ইত্যাদি।

আপাতত ভারতের মুম্বাই ও পুনে শহরে এই পরিষেবা চালু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী