,

যেভাবে বুঝবেন সঙ্গী মিথ্যা বলছে কিনা

news-image

লাইফস্টাইল ডেস্ক : সঙ্গীর সঙ্গে আপনার বুঝা-পড়া খুবই ভালো। কোনও কথাই কেউ গোপন করেন না, এমন বিশ্বাসের ভিতটাও বেশ শক্ত। কিন্তু এর মাঝেও কোথাও মিথ্যা লুকিয়ে নেই তো? জীবনে চলার পথে ছোট-খাটো মিথ্যা কমবেশি অনেকেই বলেন।

সঙ্গীর সামান্য মিথ্যা হয়তো ধরে ফেলেন সহজেই। কিন্তু যদি দিনের পর দিন জটিল মিথ্যার জাল ছড়ায়, তখন? বিশ্বাস করাই ভালোবাসার প্রকৃতি। কিন্তু সেই বিশ্বাস নষ্ট হচ্ছে কিনা সে বিষয়ে সজাগ থাকতে হবে।

সঙ্গীর সঙ্গে সন্দেহ বাড়লে তা যাচাই করে নিতে পারেন আপনিও। একটু চেষ্টা করলেই এসব মিথ্যা ধরে ফেলা যায়। দেখে নিন সঙ্গী মিথ্যা বলছে কিনা বুঝবেন যেভাবে-

সাধারণত একটি মিথ্যাকে ঢাকতে একাধিক মিথ্যার আশ্রয় নেন অনেকে। মিথ্যা সাজাতে যথেষ্ট যুক্তিও ঠিক রাখেন। মন দিয়ে তার কথাগুলো শুনুন। চেষ্টা করুন তারই নানা কথার ফাঁকে সেই কথারই সূত্র ধরে নানা প্রশ্ন করতে। মেজাজ গরম নয়, বরং হাসি-ঠাট্টার ছলেই প্রশ্ন চালিয়ে যান। বার বার বিভিন্ন প্রশ্নের প্রভাবে এক সময় মিথ্যার দেয়াল ভেঙে যাবে।

একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনার যোগসূত্র থাক বা না থাক, সঙ্গীর প্রতি সন্দেহ এলে তার বলা সবকটি কথা ও কাজ মনে রাখুন। মিথ্যার আশ্রয় নিলে সহজেই বুঝতে পারবেন। অনেকে আগের সব কথা মনে রেখে মিথ্যার পক্ষে যুক্তি দাঁড় করাতে পারেন না।

মনোবিজ্ঞানীদের মতে, মিথ্যা বলা কঠিন কাজ। এর জন্য অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ হয়। তার প্রভাব পড়ে আচরণ ও বডি ল্যাঙ্গুয়েজে। মিথ্যা বলার সময় চোখে চোখ রেখে কথা বলতে না পারা, চঞ্চল হয়ে পড়া, নানাভাবে বিশ্বাসযোগ্য করে তোলার মরিয়া চেষ্টা ইত্যাদি দেখা যায় তাদের আচরণে। সে কথা ঘোরাতে চাইছেন কিনা তা বোঝার চেষ্টা করুন। অকারণে কথা ঘোরালে সচেতন থাকুন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী