,

হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটি : জবি শিক্ষার্থীকে মারধর

news-image

নিউজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): হাফ ভাড়া নিতে বলায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার ও কন্টাক্টারের মারধরের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাকিব অংকুর।

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর হাজারীবাগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে বাবুবাজারগামী সেন্ট্রাল পরিবহনের (গাড়ি নং- ১১৫৬৮৯) একটি বাস বেপরোয়াভাবে চালানোর প্রতিবাদ করেন জবির ১১ তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী অংকুর। এ সময় হাফ ভাড়া দিতে গেলে বাসের কন্টাক্টরের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে বাসের হেলপার ও কন্টাক্টার বাসে থাকা কাঠের ব্রাশ দিয়ে অংকুরকে মারধর করেন। এতে অংকুর শরীরে বিভিন্ন স্থানে ও চোখে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিক্ষার্থীকে মরধরের ঘটনার প্রতিবাদে বাবুবাজার ব্রিজ এলাকায় তিনটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. বদরুল হাসান বলেন, আমরা সেন্ট্রাল পরিবহনের মালিককে বিষয়টি জানিয়েছি। তারা থানায় আসছে। তারা ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মামলা করতে চায় তাহলে করতে পারবে।

এ বিষয়ে জবির প্রক্টর নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, আমি বিষয়টি এখনো জানি না। এখন একটি সেমিনারে আছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা