,

সকালের নাস্তায় গ্রিন স্মুদি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঠাণ্ডার সমস্যার কারণে অনেকে স্মুদি খেতে চান না। তারা ঘরেই তৈরি করে খেতে পারেন বরফ বিহীন ভীষণ সুস্বাদু ও স্বাস্থ্যকর গ্রিন স্মুদি। ফল ও সবজির মিশেলে তৈরি করা এই স্মুদি সকালের নাস্তায় খেতে পারেন।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন গ্রিন স্মুদি।

উপকরণ

১টি টুকরো করা পাকা কলা, ১টি টুকরো করা গাজর, ১/২ কাপ টুকরো করা ফুলকপি, ১ টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভারের প্রোটিন পাউডার (ঐচ্ছিক), ১ কাপ ক্যাশোনাট মিল্ক (না পেলে সাধারণ দুধ), ১ টেবিল চামচ আদা কুঁচি, ১/৪ চা চামচ হলুদ গুঁড়া, ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়া, ১ চিমটি কালো গোলমরিচের গুঁড়া, ১ কাপ পরিমাণ কচু শাক।

প্রণালী

এই স্মুদিটি তৈরির জন্য খুব বেশি ঝামেলার কিছু নেই। সকল উপাদান একত্রে ব্লেন্ডারে হাই স্পিডে ব্লেন্ড করে নিতে হবে। স্মুদির টেক্সচারে ক্রিমিভাব আনতে প্রয়োজনে আরও কিছুটা দুধ মেশাতে হবে।

মিষ্টিভাব বাড়ানোর জন্য কলা এবং সবুজাভ করতে শাকের পাতা যোগ করতে হবে। স্মুদি তৈরি হয়ে গেলে গ্লাসে ঢেলে পরিবেশন করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী