,

ব্রাউন রাইস সমাধান করবে, হৃদরোগ থেকে ডায়াবেটিস!

news-image

অনলাইন ডেস্ক : ব্রাউন রাইস আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে উপকারী, এ কথা আমরা অনেকে জানি ঠিকই তাবে এ বিষয়ে বিশেষ কিছু জানি না। ব্রাউন রাইসে রয়েছে একাধিক স্বাস্থ্যগুণ যা আমাদের শরীরের পুষ্টিগত চাহিদা মেটাতে সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক ব্রাউন রাইসের একাধিক স্বাস্থ্যগুণ সম্পর্কে…

১) ব্রাউন রাইসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কার্ডিও ভাসকুলার রোগের মতো ভয়ঙ্কর হৃদরোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরী। একই সঙ্গে হজমের নানা সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানেও ব্রাউন রাইস খুবই উপকারী।

২) ব্রাউন রাইসে থাকা তেল রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। এর সঙ্গেই শরীরে হাই-ডেনসিটি লাইপোপ্রোটিনের পরিমাণও বৃদ্ধি করে। ফলে নিয়ন্ত্রণে থাকে রক্তে কোলেস্টেরলের মাত্রা।
৩) ব্রাউন রাইসে থাকে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া, ব্রাউন রাইসের এই অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের ব্যথা-বেদনা কমাতেও সাহায্য করে।

৪) ব্রাউন রাইসে হোল গ্রেইন থাকায় তা খেলে রক্তে কোলেস্টেলের মাত্রা কমে। ফলে আমাদের হৃদযন্ত্র সুস্থ থাকে।

৫) ব্রাউন রাইসে ফাইবারের পরিমাণ বেশি থাকায় তা দ্রুত ওজন কমাতে সাহায্য করে।

৬) ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে ব্রাউন রাইস খুবই কার্যকর। ব্রাউন রাইস রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৭) ব্রাউন রাইসে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা লো বোন ডেনসিটি, অস্টিওপরেসিসের মতো হাড়ের সমস্যা সমাধানে সহায়ক।

৮) ব্রাউন রাইসে থাকে সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়ামের বেশ কিছু খনিজ উপাদান যা প্রোটিন এবং কার্বহাইড্রেট থেকে এনার্জি উৎপাদন করে। একই সঙ্গে শরীরে খনিজ উপাদানের ঘাটতি পূরণেও সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী