,

বেলের শরবত গরমে কেন খাবেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক : সারা দিন বাইরের কাজ শেষে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। শরীরে পানিশূন্যতা পূরণে পান করতে পারেন বেলের শরবত। বেলের শরবত খুবই স্বাস্থ্যসম্মত ও শরীর ভালো রাখে। বেলের শরবত হজমশক্তি বাড়ায় এবং তা বলবর্ধক।

গরমে শরীর ঠাণ্ডা রাখতে পান করতে পারেন এক গ্লাস বেলের শরবত। বেলের শরবত শুধু শরীর ঠাণ্ডাই করে না। এর রয়েছে নানাবিধ উপকারিতা।

বেলের শরবত কেন খাবেন?

বেল বসন্ত ঋতুর ফল। এতে প্রচুর পরিমাণ শ্বেতসার, ক্যারোটিন, ভিটামিন-বি কমপ্লেক্স, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে। বেল কোষ্ঠকাঠিন্য দূর করে ও আমাশয়ে উপকার করে। আধাপাকা সিদ্ধ ফল আমাশয়ে অধিক কার্যকরী। বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে পান করলে চোখের ছানি ও জ্বালা উপশম হয়। পাতার রস, মধু ও গোল মরিচের গুঁড়া মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয়।

আসুন জেনে নেই কীভাবে বানাবেন বেলের শরবত।

উপকরণ

পাকা বেল ১টি, ঠাণ্ডা পানি ৩ কাপ, দুধ/ দই/ আইসক্রিম ১ কাপ, গোলাপ জল ১ টেবিল চামচ, চিনি সিরাপ প্রয়োজনমত, বরফ কুচি পরিমাণমত, সাজাতে ইচ্ছে অনুযায়ী ফল।

প্রস্তুত প্রণালী

বেল কুরিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে ১০ মিনিট। ভালো করে চটকে মোটা চালুনিতে চেলে বিচি ছেঁকে নিতে হবে।এবার বরফ কুচি বাদে অন্য সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

তারপর গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে সাথে বেদানা, চেরি, ইচ্ছে অনুযায়ী ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু বেলের লাচ্ছি।

চিনির সিরাপ প্রস্তুত প্রণালী-

পানি ২ কাপ, চিনি ২ কাপ,

পানি ও চিনি এক সাথে মিশিয়ে জ্বাল দিয়ে মাঝারি ঘন করে নামালেই চিনির সিরাপ তৈরি হয়ে যাবে। যে কোনো শরবত তৈরিতে এই সিরাপ ব্যবহার করা যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো