,

ডিনারের পর হাঁটুন

news-image

অনলাইন ডেস্ক : রাতের খাবারগ্রহণের পর আপনি প্রায়ই কি করেন? নিশ্চয়ই প্রলুব্ধ হন কোনো টেলিভিশন সিরিজ ধরতে, অথবা অন্য কোনো কাজ করেন। কিন্তু যাই করুন না কেন, আপনাকে ভাবতে হবে যা করছেন তাতে কী আপনার হজমক্রিয়াটি ঠিকমতো হচ্ছে। যদি না হয় তবে তা বন্ধ করতে হবে।

তার চেয়ে ডিনারের পর কিছু সময় হাঁটুন। এটি স্বাস্থ্যের জন্য উপকারী। এক গবেষণায় দেখা গেছে, ডিনারের পর ১৫ মিনিট হাঁটলে তা প্রাপ্তবয়স্কদের টাইপ ২ ডায়াবেটিসে সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে। দেখা গেছে এই ১৫ মিনিট হাঁটা দিনের অন্য সময়ের ৪৫ মিনিট হাঁটার চেয়ে বেশি কার্যকরী।

গবেষণার ফলে বলা হয়েছে, ‘খাবারের প্রতিক্রিয়ায় অগ্ন্যাশয়ের অন্তঃস্থিত গ্রন্থি থেকে রস নিঃসরণ ঘটানোর প্রক্রিয়া বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে দিনের শেষে কমতে থাকে। আমরা অধিকাংশই রাতের বেলা ভরপেট খাবার গ্রহণ করি। এরপর অলস সময় কাটাই। এতে রক্তের গ্লুকোজ মাত্রা বাড়তে থাকে। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে তা অনেক বেড়ে যায়।

ইউনিভার্সিটি অব ওটাগো, নিউজিল্যান্ডের গবেষণা মতে, হাঁটার সময় আমাদের পেশি নিয়োজিত হয়ে পড়ে শরীরের গ্লুকোজ ব্যবহারে। শরীরে সঞ্চালিত হওয়ার মাধ্যমে এর পরিমাণ হ্রাস পায়। তাই রাতের খাবারগ্রহণের পর ১৫-৩০ মিনিট হাঁটা ভীষণ জরুরি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী