,

বেশি সময় অফিসে কাজ করে মোটা হয়ে যাচ্ছেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক : চাকরিজীবীদের মধ্যে অনেকেরই দিনের অর্ধেকের বেশি সময় অফিসেই কেটে যায়৷ আর কাজের ফাঁকে তো টুকটাক খাবারে মুখ চলতেই থাকে৷ এতেই শরীরে বৃদ্ধি পায় মেদ৷ ভারী হয় শরীর৷ বাড়ে ওজন৷

যুক্তরাষ্ট্রের ম্যাগাজিনবিষয়ক অনলাইন সাইট হেলথ ডট কম এর প্রতিবেদনে উঠে এসেছে বেশ গুরুত্বপূর্ণ তথ্য। যার মাধ্যমে সহজেই অফিসে বসে কমানো যাবে মেদ৷

প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ মানুষেরই পেটের দিকে মেদ বেড়ে যায়৷ অফিস করায় নিয়ম করে ব্যায়ামও করা হয় না৷ প্রতিদিন আট থেকে নয় ঘণ্টা এক জায়গায় বসে থাকলে শরীর চালনা কম হয়৷ ফলে ক্যালোরিও খরচ হয় না পর্যাপ্ত পরিমাণে৷ অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজে৷ দরকার নেই আলাদা সময়৷

চিন্তার কারণ নেই কাজ করতে করতেই শরীরের মেদ কমানো সম্ভব৷ নিয়মগুলো হলো-

১. কাজের মাঝে বিরতি নিন৷ অনেকক্ষণ এক নাগাড়ে কাজ করার মাঝে এক দুয়েকবার নিজের চেয়ার থেকে উঠুন৷ চা কফি খান৷ অল্প সময় রিল্যাক্স করুন৷ তাতে আপনার শরীরের চালনা হবে৷

২. পানি পান করুন বেশি করে৷ অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে শুধু চর্বি বাড়ে তা নয়, হজমেরও গণ্ডগোল হয়৷ তাই বেশি করে পানি পান করুন৷ এতে আপনার হজমের সমস্যাও দূর হবে, আবার ক্যালোরি খরচ হবে৷

৩. অবসরে কি খাচ্ছেন খেয়াল রাখুন৷ বেশি ক্যালোরি যুক্ত খাবার খাওয়া কখনোই উচিত নয়৷ বিশেষত যেসব খাবারে মিষ্টি বেশি সেসব খাবার বাদ দিন তালিকা থেকে৷ চকলেট বা আইসক্রিম খাবেন না৷

৪. বসে বসে যেসব ব্যায়াম করা সম্ভব সেগুলো চেয়ারে বসেই অল্প করুন৷ এতে আপনার শরীরে প্রতিদিন একশোর বেশি ক্যালোরি কমতে পারে৷

৫. অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে ব্যথা বাড়ে৷ তাই মাঝে মাঝে পা মেঝে থেকে অল্প উপরে তুলে রাখুন৷ এবার দুই পায়ের পাতাকে উপর দিকে করে নিজের শরীরের দিকে টেনে রাখুন ১০ সেকেন্ড৷ তার পর ছেড়ে দিয়ে ঠিক উলটো দিকে অর্থাৎ শরীরের বাইরের দিকে ঠেলে দিন পায়ের পাতাকে৷ এইভাবে ১০ সেকেন্ড করুন৷ এই ব্যায়ামে আপনার ক্যালোরিও ঝরবে আবার পায়ের ব্যথাও কম হবে৷

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর