,

প্রেম করতে গুণে গুণে ১৫ দিন ছুটি!

news-image

অনলাইন ডেস্ক : গুণে গুণে ১৫ দিন ছুটি তাও আবার প্রেম করার জন্য। বিষয়টা শুনতে অবাক লাগলেও ৩০ বছর বয়সের বেশি নারী কর্মীরা এই ছুটি ভোগ করবেন। শুধু তাই নয় নারীরা যদি চলতি বছর শেষ হওয়ার আগেই বিয়ে করেন, তবে তাদেরকে বোনাস দেওয়ারও ব্যবস্থা করা হবে।

ত্রিশোর্ধ্ব নারীদের অতিরিক্ত এ ছুটির ব্যবস্থা করা হয়েছে চীনে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডেট করার জন্য দীর্ঘতম ছুটির দিনগুলোর অন্যতম এই ব্যবস্থা। নতুন চন্দ্র বছর উদযাপন উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছে পূর্বাঞ্চলের হাংঝুর দুটি কোম্পানি। এই কোম্পানি দুটি মূলত সংচ্যাং থিম পার্ক এলাকায় পর্যটন আকর্ষণ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম।

নববর্ষের আগের রাতে অর্থাৎ বসন্ত উৎসবে কর্মক্ষেত্র থেকে ৪-১০ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি দেওয়া হয় চীনে। আর এক্ষেত্রে ৩০ বছরে বেশি নারীরা অতিরিক্ত ‘ডেট লিভ’ পাবেন, যা বেড়ে ১৫ দিনে দাঁড়ায়।

পড়াশোনা এবং ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে গিয়ে অনেক নারীই এখন ৩০ বছর বয়সের আগে বিয়ে করতে পারছেন না। চীনে নারীদের বয়স ৩০ পার হয়ে গেলে তাদেরকে বেশ মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। কারণ ত্রিশোর্ধ্ব নারীদের তাচ্ছিল্য করে বলা হয় ‘শেংনু’ অর্থাৎ ‘বাতিল নারী’।

‘ডেটিং লিভ’ প্রসঙ্গে হাংঝু সংচেন পারফর্মেন্স কোম্পানির মানবসম্পদ ম্যানেজার হুয়াং লেই বলেছেন, ‘কাজের চাপে কর্মক্ষেত্রের বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সুযোগ হয় না অনেক কর্মীর। তাই নারীদেরকে বাড়তি ছুটি দেয়া হচ্ছে যেন তারা বিপরীত লিঙ্গের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’ তিনি জানিয়েছেন, এই ছুটি পাওয়ায় কর্মীরা খুবই খুশি।

হাংঝুর একটি স্কুলও অবিবাহিত এবং মানসিক চাপগ্রস্ত শিক্ষিকাদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করেছে। প্রতিমাসে বাড়তি দুইদিন ‘লাভ লিভ’ পাবেন তারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর