,

যেসব উপহারে‘ ভালোবাসা দিবসে’ ব্রেকআপ!

news-image

অনলাইন ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটি ঘিরে তরুণ-তরুণীদের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই। দিনটা কীভাবে আরেকটু অন্যরকমভাবে উদযাপন করা যায়- এমন চিন্তা সবারই। এদিন বন্ধুরা মিলে দূরে কোথাও ঘুরতে যাওয়া, কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া, পছন্দের মানুষকে উপহার দেওয়াসহ থাকে আরও নানা পরিকল্পনা। যাহোক, ভালোবাসার দিবসে উপহার দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার, নতুবা বিচ্ছেদ অনিবার্য।

‘ভালোবাসা দিবসে’ যেসব উপহার ভুলেও প্রিয়জনকে দেওয়া ঠিক নয় তার একটি তালিকা দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। এবার জেনে নিন সেগুলো-

# ‘ভালোবাসা দিবসে’ বিশেষ মানুষটিকে দারুণ একটা চকোলেটের বাক্স দিলেন। কিন্তু তাতে কোনো চকোলেট নেই! এ ভুল কিন্তু একেবারেই মেনে নেবেন না তিনি। ফলে সোজা সেদিনই আপনার সঙ্গে বিচ্ছেদ ঘটাবেন তিনি। তাই সাবধান।

# ভেবেছিলেন, চমক দিতে ফুল পাঠাবেন। কিন্তু দেরিতে পোস্ট করায় সে ফুল পৌঁছল না বা মাঝপথে চুরি হয়ে গেল। ক্যুরিয়ার বা ডাকযোগে ফুল না পাঠানোই ভালো। এতেও কিন্তু বিচ্ছেদের সম্ভাবনা।

# কুকুর ছানা উপহার অনেকের কাছেই বেশ আনন্দের। তবে সাধারণত একটা কুকুর ছানা মানে অনেকটা দায়িত্ব, সম্পর্কের গোড়ার দিকে এ জাতীয় উপহার এড়িয়ে চলুন।

# বন্ধুরা সবাই মিলে ‘ভালোবাসা দিবস’ নিয়ে কোনো একটা পরিকল্পনা করছেন। তার পর বিশেষ মানুষটিকে সেকথা জানালেন, ভুলেও এমনটা করবেন না। এই একটা দিন শুধু দুজনের জন্যই রাখলে ভালো। বিপরীতের মানুষটি অভিমানী হলে কিন্তু বিপদ। তাই এদিনে সবাইকে নিয়ে কোনো পরিকল্পনা না করে বরং দুজনে মিলে সময় কাটানোই শ্রেয়।

# ব্যস্ত সময়। ব্যস্ত দুনিয়া। তাই না জানিয়ে ছুটি কাটানোর জন্য বিশেষ বেড়ানোর পরিকল্পনাও না করাই শ্রেয়। চাকরি থেকে উনি ছুটিও পেলেন না, আবার আপনার উপর রেগেও গেলেন যেতে না পেরে, বুঝতে পারছেন তো কী হতে পারে?

# পছন্দের মানুষটির রুচিবোধ সম্পর্কে না জেনে কোনো রকম গয়না বা জুয়েলারি না কেনাই ভালো। আবার প্রেমিকা বা প্রেমিকের দারুণ জুতোর শখ। তবে এদিন ভুলেও জুতো উপহার না দেওয়াই ভালো। বরং এদিন তাকে একটু সময় দিন।

# ‘ভালোবাসার দিনে’ কেউ কেউ প্রিয় মানুষটিকে ওষুধ সংক্রান্ত উপহার দেন। কোনো বিশেষ দোকানে গিয়ে ওষুধ কিনলে নাকি ছাড় মিলতে পারে। তবে এ জাতীয় উপহার আপনার প্রিয়জন পছন্দ নাও করতে পারে।

# প্রিয়জনকে শুধু টাই দিলেন, আর কিচ্ছু না। এমনটা কিন্তু ভুলেও করবেন না। তার চেয়ে বরং শুধু একটা ফুলই দিন। এমন দিনে জামা বা স্যুট ছাড়া টাই উপহার দেওয়াটা খুব একটা ভালো দেখায়।

# যুক্তরাষ্ট্রে একবার একজন বান্ধবীকে ‘ফিউনারেল বক্স’ উপহার দিয়েছিলেন। যাতে মৃত্যুর পর সমাধিটা কতটা সুন্দর হবে, তা তিনি দেখে যেতে পারেন। আসলে প্রেমিকাকে আমৃত্যু ভালোবাসবেন এমনটাই বলতে চেয়েছিলেন। কিন্তু ফল হয়েছিল উল্টো। কোনোদিন আর প্রেমিকের দিকে ফিরেও তাকাননি সেই তরুণী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর