,

ডনের দলের বিপক্ষে জয় পেলেন বাপ্পি

news-image

বিনোদন প্রতিবেদক : জমে উঠেছে সেলিব্রিটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)। এফডিসিতে রোববার থেকে শুরু হওয়া টুর্নামেন্টে নাটক, চলচ্চিত্র ও সঙ্গীত তারকাদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণে জমজমাট এক আসর উপভোগ করছেন শোবিজ অঙ্গনের মানুষজন।মঙ্গলবার তৃতীয়দিনের খেলায় নায়ক বাপ্পি চৌধুরী-প্রযোজক আব্দুল আজিজের দলের সঙ্গের নায়ক নিরব-ডন প্রতিদ্বন্দ্বিতা করেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নেন বাপ্পি-আজিজ।

অন্যদিকে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দল। ওই খেলায় নায়ক জয় চৌধুরী-সাঞ্জু জনের কাছে পরাজিত হন পরিচালক শাহীন কবির টুটুল ও অপূর্ব রানা।এবারই প্রথমবারের মতো সিবিএল অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় জয়ের জন্য লড়ছে মোট ১২টি দল।

প্রথমদিনের খেলায় অংশ নেন নায়ক আনিসুর রহমান মিলন, সাইফ চন্দন, শিমুল খান, নিরব, ডন, কাজী শুভ, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাঞ্জু জন। দ্বিতীয় দিনে খেলেছেন ইমন, মুরাদ পারভেজ, তৌসিফ, সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ূন ও আশিকসহ অনেকে।

এছাড়া টুর্নামেন্টে আরও খেলবেন গায়ক আসিফ আকবর, ক্লোজআপ ওয়ান তারকা লিজা, সালমান মুক্তাদীর, শওকত আলী ইমন, রাজিবসহ অনেকে।‘সাম্পান’ ও ‘পানসি’ এই দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ১২টি দলকে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজকরা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সদ্যপ্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ও কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর