,

ঘি দিয়ে চিংড়ির রোস্ট

news-image

অনলাইন ডেস্ক : ছোট বড় সকলেই পছন্দ করেন চিংড়ি মাছ। এই মাছটির স্বাদ নানা ভাবে নিতে চান সবাই। ঘি দিয়ে চিংড়ি মাছের রোস্ট শুনতে যেমন ভিন্নধর্মী তেমনি তা খেতেও অসাধারণ।

উপকরণ

চিংড়ি ৪৫০ গ্রাম (প্রতিটি চিংড়ি যেন ৩৫-৪০ গ্রাম ওজনের হয়), দেশি ঘি ৫০ গ্রাম, বড় পেঁয়াজ ২টি, আদা বাটা ১ টেবিল চামচ, টমেটো পিউরি ১ টেবিল চামচ, জয়িত্রী বাটা ১ চিমটি,পানি ঝরানো টক দই ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। এবার পুরো ঘি সমান দুটি ভাগে ভাগ করে রাখুন। কড়াইয়ে অর্ধেক অর্থাৎ ২৫ গ্রাম ঘি গরম করুন। তাতে পেঁয়াজ বাটা ও আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ লালচে রং হলে টমেটো পিউরি, জয়িত্রী বাটা, পানি ঝরানো টক দই আর লবণ দিয়ে কষতে থাকুন।

মসলা থেকে ঘি ছাড়তে শুরু করলে, কাঁচা চিংড়ি (সেদ্ধ, ভাপা অথবা হালকা ভাজাও নয়) দিন। অল্প নেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিন। চিংড়ি আধসেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন।

এবার একটি বেকিং-প্রুফ ডিশ নিয়ে তাতে বাকি ২৫ গ্রাম ঘি ভাল করে মাখিয়ে নিন। ডিশের উপরে চিংড়ি রাখুন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে রাখা ওভেনে চিংড়ি ৫ মিনিট বেক করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন চিংড়ির ঘি রোস্ট।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর