,

গুলজার-খোকনের টানা বিজয়

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে বিজয়ী হয়েছে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেল। ১৯ পদের মধ্যে ১৪ টিতে জয় পেয়ে বিজয়ী হয় এই প্যানেল।

আর বাকি পাঁচটি পদে বিজয়ী হয়েছেন বাদল-বজলুর প্যানেলের সদস্যরা।

১৮৩ ভোট পেয়ে টানা সভাপতি নির্বাচিত হলেন গুলজার। সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বি বাদল খন্দকার পেয়েছেন ১০৯ ভোট।

অন্যদিকে ১৫৭ ভোট পেয়ে পুনরায় মহাসচিব পদে নিজের অবস্থান ধরে রেখেছেন বদিউল আলম খোকন। একই পদে বজলু ও সাফি পেয়েছেন যথাক্রমে ৬৮ ও ৬৭ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া।

৩৬২ জন সদস্য পরিচালকের মধ্যে ৪৩ জন ছাড়া বাকি সবাই ভোট প্রদান করেন। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্নভোজের বিরতি ছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে এক ঘণ্টা বিরতির পর প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে ভোট গণনা শুরু হয়।

কমিশন সূত্র জানায়, ৩৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩১৯টি। এর মধ্যে বাতিল হয়েছে ১৯টি ভোট।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে নতুন নেতৃত্বের জন্য দুটি প্যানেলে লড়েছেন ৩৮ জন প্রার্থী। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে লড়ছেন পরিচালক সাফিউদ্দিন সাফি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর