,

নিয়মিত যৌন মিলন হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে

news-image

অনলাইন ডেস্ক : সুস্বাস্থ্য পেতে গেলে সুস্থ যৌন জীবন একান্ত প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যৌন মিলন হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া শরীরে রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতেও নিয়মিত শারীরিক সম্পর্ক অত্যন্ত কার্যকরী। কিন্তু যৌন মিলনে ওজন কমে নাকি বাড়ে তা বরাবরই চিন্তার বিষয়।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির দ্য কিনসে ইনস্টিটিউটের গবেষকরা জানান, যৌন মিলন সম্পন্ন করতে একটি নির্দিষ্ট মাত্রায় ক্যালোরি খরচ হয়। সাধারণত যৌন মিলনের সময় প্রতি মিনিটে পাঁচ ক্যালোরি খরচ হয়। গবেষকদের দাবি, বেশির ভাগ ক্ষেত্রেই নারী-পুরুষের যৌন মিলনের গড় সময় ১৩ মিনিট। অর্থাৎ,সেই হিসেবে ১৩ মিনিটে বড়োজোর ৬৫ ক্যালরি খরচ হতে পারে।

এই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতি ৩০ মিনিট যৌনমিলনে একজন নারীর গড়ে ২১৩ ক্যালরি খরচ হয়। আর পুরুষদের ক্ষেত্রে খরচ হয় গড়ে ২৭৬ ক্যালোরি। এই হিসাবে দেখতে গেলে ১৩ মিনিটে নারীদের ৯২ দশমিক ৩ ক্যালরি আর পুরুষদের ১১৯ দশমিক ৬ ক্যালরি খরচ হয়। ফলে বিজ্ঞানীদের একাংশের মতে, নিয়মিত মিলনে ওজন কমে খুব দ্রুত। তবে এ ক্ষেত্রে মতান্তরের পার্থক্য রয়েছে।

তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি, সঙ্গমের পরেই খুব খিদে পায়। বেশির ভাগের ক্ষেত্রেই এই পরিস্থিতির ব্যতিক্রম হয়নি। খিদে মেটাতে গিয়ে বেশি খাওয়া হয়ে যায়। অতিরিক্ত খাবার খাওয়ার ফলে বেড়ে যায় শরীরের ওজন। তবে সঙ্গমের পদ্ধতি ও স্থায়িত্বকালের উপর এর প্রভাব নির্ভর করছে। সূত্র : জি নিউজ

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী