শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী কর্মীরা ‘ডেটিং লিভ’ পাচ্ছেন

news-image

অনলাইন ডেস্ক : ত্রিশের কাছাকাছি বয়স হয়েছে। কিন্তু এখনো জীবনসঙ্গী খুঁজে নিতে পারেননি, এমন নারীদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে চীনের পূর্বাঞ্চল হাংঝু শহরের দুটি বেসরকারি প্রতিষ্ঠান। নির্দিষ্ট ছুটির বাইরে ‘ডেটিং লিভ’ (প্রেম করার ছুটি) হিসেবে অতিরিক্ত আট দিন ছুটি দিচ্ছে ওই কোম্পানি দুটি।

নতুন চন্দ্র বছর উদযাপন করতে ইতিমধ্যে দেশটির কোটি কোটি মানুষ তাদের কর্মস্থল থেকে ছুটি নিয়ে পরিবারের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সাত দিনের নিয়মিত ওই ছুটির সঙ্গে প্রতিষ্ঠানগুলো আরও আট দিন প্রেম করার ছুটির ঘোষণা দিয়েছেন।

তবে এই সুযোগ পাবেন কেবল ত্রিশের কোঠার অবিবাহিত নারীরা। এর উদ্দেশ্য, তারা যেন তাদের জীবন সঙ্গী খুঁজে নিতে পারেন।

এর আগে খবর বেরিয়েছিল, ওই শহরেই অবিবাহিত স্কুল শিক্ষিকাদেরও একই ধরনের ‘লাভ লিভ’ দেওয়া হচ্ছিল।

চীনের মেয়েরা তাদের কাজের বেশি মনোযোগী হওয়ায় সে দেশে আশঙ্কাজনকহারে জনসংখ্যা কমে যাচ্ছে। ফলে চীন সরকারও সন্তান নিতে নারীদের উৎসাহিত করছে।