,

সিটি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত বৈঠকের পর : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব একথা জানান।

এ সময় সূরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এ সময় কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‌আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও মানসিক পীড়নে অকালেই চলে গেছেন আরাফাত রহমান।

সিটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে।  সেই মিটিংয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেবো।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুস, তাবিথ আউয়াল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ ছাত্রদল ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর