,

যে পদ্ধতিতে ভাত খেলে মোটা হওয়ার সম্ভাবনা নেই

news-image

অনলাইন ডেস্ক : বাঙালিদের কাছে সবচেয়ে প্রিয় ও আরামদায়ক খাবার ভাত। যতই আধুনিক খাবার খাওয়া হোক না কেন, দিন শেষে এক বেলা ভাত না খেলে সারা দিনটাই যেন ‘মাটি’।

তবে আর চিন্তা নেই! গবেষণায় এমন একটি পদ্ধতি আবিষ্কার হয়েছে, যার মাধ্যমে ভাতের ক্যালোরি ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে নেওয়া সম্ভব। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি শ্রীলঙ্কার একদল গবেষকের।

শ্রীলঙ্কার ওই গবেষকরা জানাচ্ছেন, সব স্টার্চ এক রকম নয়। সরল স্টার্চ হজম হতে সময় কম লাগে আর জটিল স্টার্চ হজম হতে বেশি সময় লাগে। শরীরে যদি বেশি পরিমাণ গ্লাইকোজেন জমা হয় তা হলে মেদ কমানোর জন্য বেশি এনার্জির প্রয়োজন হয়। তাই চাল ফোটানোর আগে জলে নারকেল তেল দিলে স্টার্চ সহজে হজম করতে সাহায্য করে। এ বার ভাতের অন্তত ৫০ শতাংশ ক্যালোরি কমানোর পদ্ধতি।

আসুন জেনে নিন ভাতের ক্যালোরি কমানোর পদ্ধতি…

প্রথমে জল ফুটতে দিতে হবে। জল ফুটে উঠলে চাল দেওয়ার আগে জলের মধ্যে নারকেল তেল দিন। আধ কাপ চালের ভাত করার জন্য ১ চামচ নারকেল তেল মেশাতে হবে। চালের পরিমাণ বাড়লে, সেই অনুপাতে নারকেল তেলের পরিমাণও বাড়িয়ে নিতে হবে।

এরপর ভাত হয়ে গেলে তা ঠান্ডা করে নিতে হবে। খাওয়ার আগে অন্তত ১২ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। খাওয়ার আগে পরিমাণ মতো ভাত গরম করে নিন। ব্যাস, ওই ভাত খেলেও মেদ বাড়বে না। মোটা হওয়ার কোনও ভয় থাকবে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর