,

ঘরোয়া উপায়ে চোখের নিচে কালো দাগ দূর করুন

news-image

বরফের ব্যবহার:

একটি পরিষ্কার কাপড়ে ছোট ছোট বরফ রেখে তা চোখের নিচে ব্যবহার করুন। প্রায় ২০ মিনিট এ পদ্ধতি ব্যবহার করতে হবে। বিরতি দিয়ে বারবার করুন যতক্ষণ না বরফ পানিতে পরিণত হয়।

পর্যাপ্ত ঘুম :

অনিদ্রায় ত্বক বিবর্ণ হয়ে যায়, চোখের নিচে কালো দাগও প্রকট হয়। তাই পর্যাপ্ত ঘুম অপরিহার্য। সময়মতো ঘুমের অভ্যাস করতে হবে, যা আপনার মানসিক চাপও হ্রাস করবে।

টি-ব্যাগ :

ঠাণ্ডা টি-ব্যাগ চোখের ওপর ব্যবহার করুন; ভালো ফল পাবেন। চায়ে আছে ক্যাফেইন ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা রক্ত চলাচল বাড়াবে। এতে চোখের নিচের কালো দাগ ধীরে ধীরে কমে যাবে। ঠাণ্ডা গ্রিন টি ব্যাগ ১০-২০ মিনিট চোখের নিচে রাখলে আরো ভালো ফলাফল মিলবে।

প্রচুর পানি পান :

প্রচুর পরিমাণ পানি পান করলে চোখের নিচের কালো দাগ কমে যাবে অনেকটা। পাশাপাশি সবুজ শাক-সবজি খেলে দারুণ উপকার পাবেন।

আলু বা নিমপাতার পেস্ট :

খোসাসহ আলু বেঁটে পেস্ট করে চোখের নিচে ব্যবহার করতে পারেন। এ পদ্ধতি সপ্তাহে তিন-চার দিন ব্যবহার করতে হবে। নিম বা পুদিনা পাতার পেস্টও দারুণ কার্যকর।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী