,

কলকাতায় মার্কেটে ভয়াবহ আগুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মার্কেটে শনিবার দিনগত মধ্যরাতে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। তারা ৮ ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। খবর আনন্দবাজার।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্র্যান্ডেড কাপড়ের দোকানে প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অন্য দোকানগুলোতে। মোট কতগুলো দোকানে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ল্যাডারের সাহায্যে গ্রিল কেটে আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

জানা গেছে, যে দোকানে আগুন লেগেছে, তার আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার খবরে আতঙ্ক সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়।

পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী সুজিত বসু গণমাধ্যমকে জানান, ‘আগুনের কারণ স্পষ্ট নয়। দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়, তবে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।’
রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগলেও রোববার সকাল ১২টার পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ কিছু জায়গা থেকে এখনও মাঝে মধ্যেই আগুনের শিখা জ্বলছে, ধোঁয়া বের হচ্ছে। এদিকে আগুনের জেরে গড়িয়াহাটের রাস্তার একাংশ বন্ধ করে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর