,

২০১৯-এর ক্যালেন্ডার মিলে গেলো ১৮৯৫ সালের সঙ্গে

news-image

লাইফস্টাইল ডেস্ক : ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ কথাটি আমরা প্রায়ই শুনে থাকি। এবার সত্যিকার অর্থেই সেটা দেখা গেলো। ২০১৯ সালের ক্যালেন্ডারের সঙ্গে সম্পূর্ণ মিলে গেলো ১৮৯৫ সালের ক্যালেন্ডার। আর এতেই ইতিহাসের পুনরাবৃত্তি কথাটি যেন আরও বাস্তব হয়ে ধরা দিলো।

ইতোমধ্যে ক্যালেন্ডারের এই সাদৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই দুটি ক্যালেন্ডারের ছবি একসঙ্গে দিয়ে নানা ধরনের ছবি পোস্ট করছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সেখানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৮৯৫ সালের ক্যালেন্ডার ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, ২০১৯ সালের ক্যালেন্ডার এবং ১৮৯৫ সালের ক্যালেন্ডার সম্পূর্ণ একই রকম।

আনন্দবাজারের ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত ১২৩ বছরে ১৩ বার বার্ষিক ক্যালেন্ডার আগের কোনও এক সালের সঙ্গে মিলে যেতে দেখা গেছে। নির্দিষ্ট একটি সময় পর পর এমনটি হয়।

দুটি ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা যায়, ১৮৯৫ সাল এবং ২০১৯ সাল মঙ্গলবারে শুরু হয়। জানুয়ারি মাস শেষ হয় বৃহস্পতিবারে। একইভাবে দুটি বছরই শেষ হয় মঙ্গলবারে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী