,

ঘরে তৈরি করে ফেলতে পারেন অরেঞ্জ চিকেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : মুরগির মাংসের স্বাদ সবারই পছন্দ। কমলার স্বাদে কি মুরগির মাংস খেয়েছেন? শুনতে একটু অন্যরকম মনে হলেও এর স্বাদ দারুণ। তাই আজই ঘরে তৈরি করে ফেলতে পারেন অরেঞ্জ চিকেন। যা পোলাউ, পরোটা, নান, এমনকি ভাতের সাথেও দারুণ লাগে।

সসের জন্য উপকরণ

পানি ১.৫ কাপ, কমলার রস ২ টেবিল চামচ, লেবুর রস ১/৪ কাপ, রাইস ভিনেগার ১/৩ কাপ, সয়া সস ২.৫ টেবিল চামচ, কমলার খোসা গ্রেট ১ টেবিল চামচ, ব্রাউন সুগার ১ কাপ, আদা কুঁচি ১/২ চা চামচ, রসুন কুঁচি ১/২ চা চামচ, পেয়াজ পাতা কুঁচি ২ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ১/৪ চা চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ।

চিকেনের জন্য উপকরণ

২টি মুরগির বুকের মাংস হাড় ও চামড়া ছাড়ানো (২ ইঞ্চি করে পিস করা),ময়দা ১ কাপ, লবণ ১/৪ চা চামচ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ।

প্রণালি

প্রথমে একটি পাত্রে ১.৫ কাপ পানি, কমলার রস, লেবুর রস, সয়া সস একত্রে নিয়ে মাঝারি আঁচে গরম করুন। তাতে কমলার খোসা, ব্রাউন সুগার, আদা কুঁচি, রসুন কুঁচি ও পেঁয়াজপাতা কুঁচি দিয়ে নাড়তে থাকুন।

পানি ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে আলাদা করে রাখুন ও ১০-১৫ মিনিটের জন্য ঠাণ্ডা হতে দিন। এরপর একটি পাত্রে মুরগির টুকরাগুলো নিয়ে তার সাথে উপরের বানানো ১ কাপ ঠাণ্ডা সস মেশান ও ২ ঘন্টা ফ্রিজে রাখুন।

আরেকটি পাত্রে ময়দা, লবণ ও মরিচের গুঁড়ো মেশান ও এতে মুরগির টুকরাগুলো দিয়ে ভাল করে মাখুন। এবার, একটি কড়াইয়ে অলিভ অয়েল গরম করুন ও মাঝারি আঁচে মুরগির টুকরাগুলো বাদামি করে ভেঁজে রাখুন।

অন্য একটি কড়াইতে রেখে দেয়া সস নিয়ে মাঝারি আঁচে গরম করুন ও ২ টেবিল চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে তা গরম সসে মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর এই ঘন সসে মুরগির টুকরাগুলো দিয়ে ৫ মিনিট ধরে রান্না করুন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী