,

ধুনটে যমুনায় ধরা পড়ছে অসংখ্য বাঘাইড়

news-image

ধুনট (বগুড়া) প্রতিনিধি : চলতি মৌসুমে বগুড়ার ধুনট উপজেলায় বহমান যমুনা নদীতে ছোট-বড় অসংখ্য বাঘাইড় মাছ ধরা পড়ছে জেলেদের জালে। বিগত ১০ বছরের তুলনায় এ বছর অধিক মাছ ধরা পড়ায় এবং ভালো দাম পেয়ে বেজায় খুশি জেলেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে ছোট হয়ে আসছে নদীর আয়তন। নদীতে এখন প্রবল স্রোত নেই। মাছ ধরার উপযুক্ত সময়। তাই নানা উপকরণ দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। প্রতিদিন জালে ধরা পড়ছে নানা প্রজাতির মাছ।

বিগত বছরগুলোর তুলনায় এ বছর অন্যান্য মাছের চেয়ে বেশি ধরা পড়ছে বাঘাইড়। নদীতে জাল ফেললেই মিলছে বাঘাইড় মাছ। এক-একটি বাঘাইড় মাছের ওজন ১০-৮০ কেজি। তবে, ছোট আকারের বাঘাইড় মাছ ধরা পড়ছে বেশি। মাছের ভালো দাম পেয়ে হাসি ফুটেছে জেলেদের মুখে।

যমুনা পাড়ের বোহাইল গ্রামের নকুল চন্দ্র জানান, তার সাথে আরো তিনজন রয়েছে। তারা প্রতিরাতে একটি নৌকার সাহায্যে ফাঁসি জাল দিয়ে মাছ ধরেন। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রতিদিন কমপক্ষে ১০-১২টি করে বাঘাইড় মাছ ধরেন। এক সপ্তাহ যাবৎ এ ভাবেই বাঘাইড় মাছ ধরে বাজারে বিক্রি করছেন। প্রতিদিন জেলেদের ৪৫-৫০টি মাছধরা নৌকা নদীতে ভাসছে।

শহড়াবড়ি গ্রামের শংকর হাওয়ালদার জানান, গত ১০ বছরে এ রকম বাঘাইড় মাছ ধরা পড়েনি। এবারে বন্যায় নদীতে বাঘাইড় মাছ বেশি এসেছে। তাই বেশি ধরা পড়ছে। এই মাছ সারিয়াকান্দি, ধুনট, শেরপুর, কাজিপুরসহ পার্শ্ববর্তী এলাকার বাজারগুলোতে বিক্রি করেন। প্রতিবছর এভাবে বাঘাইড় মাছ ধরা পড়লে জেলেরা স্বচ্ছল হবে বলে জানান তিনি।

ধুনট বাজারের আড়তদার প্রভাত চন্দ্র জানান, এখন বাজারে নদীর মাছ বলতে বাঘাইড় মাছের আমদানি বেশি। এই মাছের দামও ভালো পাচ্ছেন জেলেরা। প্রতি কেজি বাঘাইড় বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকা দরে। ক্রেতাদেরও বাঘাইড় মাছের প্রতি আগ্রহ বেশি।

ধুনট পৌরসভার বাজার পরিদর্শক জহুরুল ইসলাম জানান, যমুনায় ধরা পড়া তাজা মাছ বাজারে তোলেন জেলেরা। সকালে এ মাছ দেখার জন্য অনেকেই বাজারে আসেন। কেউ দাম দর করেন, কেউ বা আবার শখের বসে বাঘাইড় মাছ কিনে নেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১