,

শীতকালে মাঝে মধ্যে গোসল না করা ভালো, বলছে গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : শীতকাল মানেই গোসলের ভয়। ঠাণ্ডার ভয়ে গোসল করতে ঢুকেও গায়ে পানি না ঢেলেই বেরিয়ে আসেন অনেকে। শীতকালে এই অনিয়মিত গোসলের বিষয়ে অনেকেই খোলামেলা আলোচনা করেন না, যদি কেউ ঠাট্টা করে এই লজ্জায়! কিন্তু মাঝেমধ্যেই গোসল না করলে লজ্জা বা সংকোচের কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির একদল গবেষক মনে করছেন, নিয়মিত গোসল না করা স্বাস্থ্যের জন্য ভালো।

মার্কিন গবেষকদের মতে, প্রতিদিন গোসল করলে ত্বকের বেশ ক্ষতি হতে পারে। মূলত শরীরের ময়লা, ঘাম ধুয়ে ফেলার জন্যই আমরা গোসল করে থাকি। তবে বিশেষজ্ঞদের দাবি, শরীরের ময়লা, ঘাম ধোয়ার সঙ্গে গোসলের কোনো সম্পর্ক নেই।

একাধিক মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন গোসল করাটা অনেকটাই সামাজিক রীতি বা অভ্যাস। এ বিষয়ে তাদের যুক্তি হলো, শরীরের নিজস্ব ক্রিয়াই ত্বককে ময়লা হওয়ার হাত থেকে রক্ষা করে। তবে গোসল একেবারে বন্ধ করার পক্ষেও কোনো যুক্তি দেননি তারা।

বস্টন ইউনিভার্সিটির গবেষকদের মতে, শরীরে এমন কিছু ভালো ব্যাকটেরিয়া জন্মায় যা টক্সিনের হাত থেকে ত্বককে রক্ষা করে। প্রতিদিন গোসলের ফলে ভালো ব্যাকটেরিয়াগুলো শরীর থেকে ধুয়ে বেরিয়ে যায়। আর তাতে শরীরেরই ক্ষতি হয়।

এ ছাড়া নিয়মিত গোসলের ফলে নখের খুব ক্ষতি হয়। মার্কিন গবেষকদের মতে, গোসলের সময় নখ অতিরিক্ত জল শোষণ করে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী