,

নোয়াখালীতে গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করলেন ফখরুলরা

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে নোয়াখালী জেনারেল হাসপাতালে দেখা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের নেতারা। আজ দুপুর ১টার দিকে ওই গৃহবধূর সঙ্গে দেখা করেন তারা।

এর আগে গণধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে শনিবার সকাল সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা হন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল।

সফরে ফখরুলের সঙ্গে রয়েছেন নোয়াখালীর ওই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌথুরী এ্যানি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া এই সফরে রয়েছেন।

পথে কুমিল্লায় যাত্রাবিরতিতে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখেছি, নোয়াখালীতে আমাদের একটি বোন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণসহ সারা বাংলাদেশের সহিংসতার আমরা নিন্দা জানিয়েছি এবং জনগণের কাছে প্রতি আমরা আহ্বান জানিয়েছি এই সহিংসতাকে তাদের প্রতিরোধ করা প্রয়োজন। নির্বাচন কমিশনের কাছে আমরা বলেছি তাদের উচিত হবে এই সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করা।’

গত ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে বাকবির্তকের জের ধরে ওইদিন দিবাগত রাত ১২টার দিকে ঘরের দরজা ভেঙে ভিকটিমের ঘরে ভিতরে প্রবেশ করে স্থানীয় সন্ত্রাসী সোহেল, স্বপন, চৌধুরী, বেচুসহ ১০ জন। এ সময় তারা ঘরে ভাঙচুর করে ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিনকে মারধর ও চার সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে উঠানে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও হত্যা চেষ্টা করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর