,

যেভাবে ঘন করবেন গোঁফ-দাড়ি

news-image

লাইফস্টাইল ডেস্ক : হালফ্যাশনের তরুণরা নানা ঢং ও স্টাইলে দাড়ি-গোঁফ রাখেন। বর্তমানে গোঁফ-দাড়ির মাধ্যমে পুরুষরা নিজের চেহারায় আকর্ষণ আনতে তারা খুবই আগ্রহী। কিন্তু গোঁফ-দাড়ি গজানোর স্বাভাবিক গতি মাঝে মধ্যেই স্টাইল পরিবর্তনের কারণে থেমে যায়।

যার সমাধানের জন্য বাজার থেকে বেশ কিছু তেল বা ক্রিম কিনে তরুণরা ব্যবহার করে থাকেন যাতে দাড়ি-গোঁফ দ্রুত জন্মায় ও ঘনত্ব বাড়ে।

কিন্তু এ সকল সামগ্রি ত্বকের উপযোগি নাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ক্রিম বা তেলের পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়। তাই বলে গোঁফ-দাড়ির ফ্যাশন করবেন না তা কি হয়। তাই ঘরোয়া বেশ কিছু উপায় মেনে আপনিও করতে পারেন নানা স্টাইল। আর সাথে পেয়ে যাবেন ঘন গোঁফ-দাড়ি।

ইউক্যালিপটাস রয়েছে এমন ক্রিম কিনে ব্যবহার করতে পারেন। প্রতিদিন এই ক্রিম ব্যবহার করলে গোঁফ-দাড়ি ঘন হয়।

ঘন দাড়ি পাওয়ার জন্য অনেকেই বার বার দাড়ি কাটেন। সে ধারণা ঠিক নয়, বরং গোঁফ-দাড়ির বৃদ্ধি ও ঘনত্বের জন্য অন্তত এক থেকে দেড় মাস পরপর কাটুন।

চুলের মতোই গোঁফ-দাড়ি গজাতে সাহায্য করে পেঁয়াজের রসের সালফার। নিয়ম করে সপ্তাহে তিন দিন গোঁফ-দাড়িতে লাগান পেঁয়াজের রস।

ভিটামিন সি ও বি কমপ্লেক্স গোঁফ-দাড়ি বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ভিটামিন ক্যাপসুল নিন। ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি খান।

শুকনো হাত গালে ৫ মিনিট ধরে মালিশ করুন। এতে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও গোঁফ-দাড়ি ঘন হয়ে গজাতে সাহায্য করে।

গরম পানিতে মুখ ধুয়ে সপ্তাহে এক দিন ভাল করে মুখের ত্বকে স্ক্রাব করুন। এতে মুখে রক্ত সঞ্চালন বাড়বে এবং মৃত কোষ পড়ে গিয়ে রোমকূপের মুখ খুলে যাবে। যার কারণে গোঁফ-দাড়ি জন্মাবে সহজে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো