,

স্বাগত ২০১৯

news-image

নিজস্ব প্রতিবেদক : একটি বইয়ের না লেখা একটি অধ্যায়ের মতো নতুন বছর আমাদের পাশে দাঁড়ায়। গন্তব্য নির্ধারণ করে আমরা সে অধ্যায়ের গল্পটি লিখতে পারি। -মেলোডি লিন বিটি, মার্কিন লেখিকা।

মহাকাল নামের বৃক্ষ থেকে যথারীতি ঝরে গেল আরও একটি পাতা। ২০১৮ সালকে বিদায় জানিয়ে আজ থেকে শুরু হলো আরও একটি নতুন বছরের পথচলা।স্বাগত ২০১৯ সাল।

আড়াই হাজার বছর আগে গ্রিক দার্শনিক ও পর্যটক হেরাক্লিটাস বলেছিলেন, পরিবর্তন ছাড়া পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। ঠিক তাই। প্রতিটি সূর্যোদয়েই থাকে নতুনের আবাহন। এর পরও, আজ নতুন একটি বছরের প্রথম দিনের প্রথম সূর্যোদয় নিশ্চয় আমাদের মানসপটে বিশেষ ভূমিকা নিয়ে আবির্ভূত হয়েছে। নতুন বছরে ভুলত্রুটি আর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, নতুন নতুন সাফল্য অর্জনের স্বপ্ন নিয়ে শুরু হোক আমাদের পথচলা।

২০১৮ সালটি শুরু হয়েছিল জাতীয় নির্বাচনের আবহ নিয়ে, শেষ হয়েছে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে। তিক্ত কিছু ঘটনার পরও নতুন বছর এ জাতি নতুন নতুন স্বপ্নের জাল বুনে এগিয়ে যাবে, এটিই প্রত্যাশা।

১ জানুয়ারি নববর্ষ উদযাপনের প্রবণতা শুরু হয় ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর। খ্রিস্টানদের ধর্মযাজক পোপ গ্রেগরির নামানুসারে এ ক্যালেন্ডার প্রবর্তন করা হয়। পরবর্তী সময়ে শুধু ইউরোপেই নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ পালনের প্রচলন ঘটে। প্রাচ্যের দেশগুলোতেও এর ব্যত্যয় ঘটেনি।

মার্কিন লেখিকা মেলোডি লিন বিটির অমৃত বাণীর মতোই আমরা আমাদের আগামী দিনগুলোর গল্প সাজাব দৃঢ় সংকল্প নিয়ে এমন প্রত্যাশা রইল।

নতুন বছর শুরুর প্রথম দিন আমরা আমাদের পাঠক, লেখক, শুভানুধ্যায়ী সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি, অতীতের মতো সামনের দিনগুলোতেও আপনারা পাশে থেকে আমাদের পথচলাকে ঋদ্ধ করবেন। শুভ নববর্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর