,

দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশায় প্লেন উড্ডয়নে বিঘ্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে প্লেন উড্ডয়নে বিঘ্ন সৃষ্টি হয়েছে। রানওয়েতে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় এ সমস্যা তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৭টার পর বিমানবন্দরটি থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন করেনি। ফলে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

প্লেন উড্ডয়নের জন্য রানওয়ের দৃষ্টিসীমা কমপক্ষে ১২৫ মিটার প্রয়োজন হয়। তবে অবতরণে কোনো জটিলতার কথা জানা যায়নি।

দিল্লি ছাড়াও ভারতের উত্তরের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার কারণে প্লেনসহ যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

এর আগে সোমবার (২৪ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে দিল্লি থেকে হারিয়ানায় সংযুক্ত মহাসড়কের ঝাজ্জরের ফ্লাইওভারের কাছে ৫০ গাড়ির সংঘর্ষ হয়। এতে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর