,

শীতে সুস্থতায় যা করতে হবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : পুরো দেশে শীত জেঁকে বসেছে। শীত তখনই উপভোগ্য হয় যখন সুস্থ থাকি। শীতে সুস্থ থাকতে যা করতে হবে:

গরম কাপড় পরুন
অনেকে মনে করেন, গরম কাপড় অর্থাৎ সোয়েটার, শাল জড়ালে মনে হয় দেখতে হাস্যকর কিংবা বেমানান লাগে। এটি কিন্তু একদম ভুল ধারণা। পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় পরুন। শরীরে সোয়েটার ও শাল, গলায় মাফলার, হাতে ও পায়ে মোজা পরুন।

খাদ্যাভ্যাস ঠিক রাখুন
শীতকালে অবশ্যই খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং আঁশযুক্ত খাবার খান। তৈলাক্ত ও ভারী খাবার যতদূর সম্ভব পরিহার করুন।

প্রচুর পানি পান করুন
শীতকালে প্রচুর পানি পান করুন। দিনে অন্তত দুই-তিন লিটার। সবসময় পানি পান করতে ভালো না লাগলে ভেষজ চা, তাজা ফলের শরবত বানিয়ে পান করতে পারেন। গরম পানিতে মধু মিশিয়ে পান করলে বেশ উপকার পাওয়া যাবে।

হাতের কাছে ওষুধ রাখুন
তীব্র শীতে শরীর ব্যথা, মাইগ্রেন, ঠাণ্ডা জ্বরসহ যেকোন ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। সেজন্য হাতের কাছে প্রয়োজনীয় কিছু ওষুধ রেখে দিন। অফিসে কিংবা বাসায় হাতের কাছেই ফার্স্ট এইড বক্স রাখুন।

শীতে সাবধানতা নেয়ার পরও জ্বর, সর্দি বা কাশি হলে:

• জ্বর হলে দু’একদিন বিশ্রাম নিন
• আক্রান্ত ব্যক্তির গ্লাস, প্লেট, তোয়ালে, বালিশ, চিরুনি অবশ্যই আলাদা করে দিন।
• যদি নাকবন্ধ থাকে, গরম পানিতে মেন্থল দিয়ে শ্বাস নিন
• গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন
• গোসলের পর খুব ভালো করে শরীর-মাথা মুছে নিন
• হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিন
• সর্দি হলে নাক ছিলে যেতে পারে, অলিভ অয়েল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন
• জ্বর হলে সাধারণত খাবার খাওয়ার রুচি থাকে না, না খেলে আরও অসুস্থ হয়ে যাবেন
• এসময় তরল খাবার বেশি বেশি খেতে হবে
• ভিটামিন সি সমৃদ্ধ ফল (লেবু, কমলা, আমলকি, পেয়ারা) খান
• ধুলাবালি থেকে নিজেকে দূরে রাখতে হবে
• হাত সব সময় পরিষ্কার রাখুন

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী