,

নির্বাচনের তথ্য ও ফলাফল প্রকাশে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনকে (ইসি) বিব্রতকর পরিস্থিতির বাইরে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশনকে বিব্রতকর পরিস্থিতির বাইরে রাখতে নির্বাচনের তথ্য ও ফলাফল ব্যবস্থাপনা কাজে নিয়োজিতদের সতর্ক হয়ে সঠিক তথ্য দেওয়া নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ‘ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইমিএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএম) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়ার’ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কোনো ধরনের ভুল তথ্য প্রচারিত হলে তা সংঘাত সৃষ্টি করতে পারে। এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সবমিলিয়ে ভোটের ফলাফল প্রকাশে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

নির্বাচন কমিশনার বলেন, কথায় বলে-শেষ ভালো যার, সব ভালো তার। অর্থাৎ ভোটের ফলাফল ঘোষণাটাই হলো ভোটের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনাদের এ দায়িত্বটি ভালোভাবে পালন করতে হবে। এজন্য আপডেটেড সফটওয়ার, যার মাধ্যমে ফলাফল পাওয়া যায় সে সম্পর্কে সবাইকে ভালো ধারণা রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের