মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের

news-image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবারকে তাদের জন্য ডেডলাইন বেঁধে দিয়ে তিনি বলেছেন, যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারে আর সুযোগ নেই, সেহেতু তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে পারবেন। ১৮ ডিসেম্বর (আজ) দেখব কতজন সরে দাঁড়ান। তারপর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তবে আওয়ামী লীগের ইতিহাসে এবারই বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক কম হয়েছে কৌশলী নেতৃত্বের কারণে।

নির্বাচনের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবসমুখর পরিবেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ কাজে আওয়ামী লীগের কোনো দ্বিমত নেই।

তিনি বলেন, ড. কামাল হোসেন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। আবার বলছেন, মুক্তিযুদ্ধের চেতনায় তারা লড়ছেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। আর যে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তারা হাত মিলিয়েছেন, তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি। যারা যুদ্ধাপরাধীদের সমর্থন করে সেই বিএনপি-জামায়াতের পুরনো বন্ধুত্বে নতুন করে ছদ্মবেশী গণতন্ত্রী মুক্তিযোদ্ধা ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকীসহ আরও কয়েকজন তাদের সঙ্গে হাত মিলিয়ে ধানের শীষ মার্কায় ভোট করছেন। এটা স্ববিরোধী ও হাস্যকর।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবচেয়ে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, ড. কামাল হোসেন যে সুরে কথা বলছেন, তা তার মুখে মানায় না। তিনি এতটা নিচে নেমে যাবেন আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, তা ভাবা যায় না।

ড. কামালের সমালোচনা করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ধারক শেখ হাসিনার সঙ্গে তিনি রাজনীতি করেছেন। আজকে বঙ্গবন্ধুকন্যাকে প্রধান শত্রু মনে করেন। ড. কামালের কথাবার্তা, আচার-আচরণ থেকে সেটাই মনে হয়। তবে এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই। কারণ, সারাদেশে নৌকার গণজোয়ার উঠেছে। সরকার যে উন্নয়ন করেছে, তা দেখে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার জন্য।

সেতুমন্ত্রী দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজ সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি জানান, সেতুর কাজ শেষ পর্যায়ে। মহাজোট আবার ক্ষমতায় এলে নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত সেতুটি উদ্বোধন করবেন।

এ সময় তার সঙ্গে ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, নারায়ণগঞ্জ সওজের প্রধান প্রকৌশলী আলীউল হোসেনসহ সড়ক ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক