,

স্প্রে’তে সারবে ব্রেস্ট ক্যান্সার

news-image

লাইফস্টাইল ডেস্ক : অস্ত্রোপচারের পরেও বার বার স্তন ক্যানসার ফিরে আসার আশঙ্কা থেকে যায়। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন এক স্প্রে জেল উদ্ভাবন করেছেন যা কিনা অস্ত্রোপচারের পর নারীদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করবে পুরোপুরি। গবেষণাপত্রটি আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার-ন্যানোটেকনোলজি’-র সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত হয়েছে।

হার্ট অ্যাটাকেরপরেই বিশ্বে সবচেয়ে বেশি নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’)-র ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী, ওই বছর বিশ্বে মোট ১৬ রকমের স্তন ক্যানসারে ৫ লক্ষ ৭১ হাজার নারীর মৃত্যু হয়েছিল। অস্ত্রোপচারের পরেও ক্যানসার কোষগুলি বৃদ্ধি পায় এবং সেগুলো রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণেই স্তন ক্যান্সারে মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি থাকে। স্তন ক্যানসারের টিউমারগুলি শরীরের খুব গভীরে জন্মায় না, সেগুলি তৈরি হয় চামড়ার সামান্য নিচে।

গবেষকদলের নেতৃত্বে রয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্যামুয়েলি স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের বায়োইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক শেন গু। লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জনসংযোগ কর্মকর্তা ডেনিস হেডির মতে, এই স্প্রে জেল গবেষণাগারে স্তন ক্যান্সারে আক্রান্ত ইঁদুরদের ওপর প্রয়োগ করে অন্তত ৫০ শতাংশ ক্ষেত্রে সাফল্য মিলেছে। ইঁদুরগুলির স্তন ক্যানসারের টিউমার দ্বিতীয় বার অস্ত্রোপচার করে বাদ দেওয়ার সময় ব্যবহার করা হয়েছিল ওই স্প্রে জেল। তারপরে সেই ইঁদুরগুলির ৫০ শতাংশের আর স্তন ক্যানসার হয়নি। এতটা সাফল্য অভূতপূর্ব।

গবেষণায় যুক্ত থাকা ভারতীয় বায়োটেকনোলজিস্ট অচ্যুত রঙ্গনাথন জানিয়েছেন, অস্ত্রোপচারের পরেও ওই ইঁদুরগুলির স্তনে যে টিউমার কোষগুলি ছিল, আমাদের বানানো স্প্রে জেল উল্লেখযোগ্যভাবে সেই কোষের বৃদ্ধি কমাতে পেরেছে। ফলে তাদের আর স্তন ক্যান্সার হয়নি। ওই জেল ক্যান্সার কোষগুলিকে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে দেয়নি। এর ফলে স্প্রে জেল ব্যবহার করে অস্ত্রোপচারের পর আর অন্য ধরনের ক্যানসার বাসা বাঁধেনি ইঁদুরগুলির শরীরে।

গবেষকদলের অন্যতম সদস্য বাঙালি ক্যানসার বিশেষজ্ঞ জয়ন্ত ঘোষ মজুমদার জানিয়েছেন, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বানানো হয়েছে অত্যন্ত ক্ষুদ্রাতিক্ষুদ্র (ন্যানো পার্টিক্ল) স্প্রে জেল। এই ক্যালসিয়াম কার্বনেট মূলত থাকে ডিমের খোসা আর পাথরে। এই কাজে ক্যালসিয়াম কার্বনেট পদার্থটিকে গবেষকদের বেছে নেওয়ার কারণ, স্তন ক্যানসারের টিউমার বাদ দেওয়ার জন্য যেখানে অস্ত্রোপচার করা হয়, সেই জায়গায় রক্ত ও শরীরের অন্যান্য জলীয় দ্রাবকে (সলভেন্ট) খুব সহজেই গলে যায় লবণাক্ত, অম্ল স্বাদের এই পদার্থটি।

তার মতে, ক্যানসার দ্রুত শরীরের এক অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়ে ‘সিডি-৪৭’ নামের বিশেষ এক প্রোটিনের জন্য। গবেষকরা দেখিয়েছেন, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বানানো নতুন স্প্রে জেল ওই ‘সিডি-৪৭’ প্রোটিনকে ব্লক করে দিতে সক্ষম হয়েছে। ফলে টিউমার ওই ‘খারাপ প্রোটিন’ নিঃসরণ করলেও তা শরীরের অন্যান্য কোষে ছড়িয়ে পড়তে পারে না। -আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী