,

নকল ওয়েবসাইট তৈরির অভিযোগে আটক ২

news-image

নিউজ ডেস্ক : বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালের নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে দু’জনকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বুধবার (২৮ নভেম্বর) দিনগত রাতে ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-২ এর একটি দল।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান এই প্রতিবেদককে জানান, বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজপোর্টালের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়া-মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছিল এ চক্রটি। গোপন তথ্যের ভিত্তিতে দু’জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

২৪ নভেম্বর একই অভিযোগে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে এক পিএইচডি গবেষককে আটক করে র‌্যাব। এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালসহ ২২টি ওয়েবসাইট নকল করে পরিচালনা করতেন।

এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের