,

ভোটারের মন পেতে জুতা পালিশ প্রার্থীর!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক নির্বাচনি প্রচারণা। প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দরজায় দরজায়। ভোট পেতে কিনা করছেন প্রার্থীরা। ভোটারের মন গলাতে বাদ রাখছেন না কোনো কিছুই।

এমনকি ভোটারের মন পেতে প্রার্থী ভোটারের জুতা পালিশ করে দিচ্ছেন, এমন ঘটনাও ঘটেছে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা গেছে, এক ভোটারের জুতা পলিশ করছেন মধ্যপ্রদেশের রাষ্ট্রীয় আমজনতা পার্টির শরদ সিং কুমার।

ছবিটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিকমাধ্যমে রসিকতা করা হলেও অনেকেই বলছেন-এটি ভারতের রাজনীতি কোন পর্যায়ে নেমেছে তার একটি নমুনা প্রদর্শন হল।

কেউ কেউ বলেছেন-শরদ সিং অন্যান্য সব রাজনৈতিক নেতাকে টক্কর দিয়ে বসল। তবে এর পেছনেও রয়েছে কিছু যুক্তি। তা হল- শরদ সিং কুমারের নির্বাচনী প্রতীক হচ্ছে জুতা।

আর সে কারণেই ভোটারদের জুতা পলিশ করে দেয়ার কাজে নেমেছেন তিনি।

এ সম্পর্কে তিনি বলেন, নিজের প্রতীকের এমন ব্যবহার করেই ভোটে জিততে চান তিনি।

তিনি আরও জানান, নির্বাচনের প্রতীক জুতা তার ভাগ্যেই জুটেছে। এখন সেই জুতাই তার ভাগ্য ফেরাবে বলে বিশ্বাস করেন তিনি।

তবে শরদই একা নন ভোট পেতে এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন ওই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আকুলা হনুমন্থ। তিনি দুয়ারে দুয়ারে চটিজুতা বিলিয়ে যাচ্ছেন।

এ ক্ষেত্রে তার প্রচার বার্তা হচ্ছে-যদি প্রতিশ্রুতি রাখতে না পারি, তা হলে ওই চটি দিয়ে আমাকে শাস্তি দিও।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বরের মধ্যে জয়ী প্রার্থীর নাম জানা যাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর